নোটিশ বোর্ড
জামালপুর আশেক মাহমুদ কলেজের ৭০ বছর পূর্তি উৎসব
জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ ৭০ বছর পূর্তি উৎসব উদ্যাপন করতে যাচ্ছে আগামী ১৬ জানুয়ারি। উৎসবে অংশগ্রহণের জন্য প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের নিবন্ধনের আহ্বান জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
নিবন্ধন ফি: প্রাক্তন শিক্ষার্থীদের জন্য ৫০০ টাকা। বর্তমান শিক্ষার্থীদের জন্য ২০০ টাকা। প্রাক্তন বা বর্তমান শিক্ষার্থীরা চাইলে সঙ্গে তাঁদের পরিবার নিয়ে আসতে পারবে। তবে সে জন্য বাড়তি ফি দিতে হবে (সঙ্গী বা পরিবারের অন্য সদস্যদের জন্য ২০০ টাকা, সন্তানের জন্য ১০০ টাকা)।
উৎসব সম্পর্কে বিস্তারিত জানতে: www.amc.edu.bd/reg70
পাঠশালায় ফটোগ্রাফি কোর্স
পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটে তিন বছরের প্রফেশনাল প্রোগ্রাম অন ফটোগ্রাফি কোর্সে জানুয়ারি ২০১৬ সেশনে ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ ২২ ডিসেম্বর।
বিস্তারিত: www.pathshala.net
পরিবেশ অলিম্পিয়াড ২০১৫
বাংলাদেশ ইয়ুথ এনভায়রনমেন্টাল ইনিশিয়েটিভ (বিওয়াইইআই) চতুর্থবারের মতো সারা দেশে আয়োজন করছে জাতীয় পরিবেশ অলিম্পিয়াড। মার্কিন দূতাবাসের সহযোগিতায় ২৬ ডিসেম্বর অলিম্পিয়াডের বিভাগীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এ অলিম্পিয়াডে অংশ নিতে পারবে। নিবন্ধনের ঠিকানা: www.byei.org/neo