নোটিশ বোর্ড
জাতীয় বিতর্ক উৎসবের নিবন্ধন
‘হৃদয় বলছে...ওই তো যুক্তির ভোর’ স্লোগানে ২৪ ও ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নবম এনডিএফ বিডি জাতীয় বিতর্ক উৎসব ২০১৬’। ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের আয়োজনে উৎসব অনুষ্ঠিত হবে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। নিবন্ধনের জন্য যোগাযোগের নম্বর: ০১৭১১৫৪১৫৬৬, ০১৭৩৫৮৬১৮৬৯। এ ছাড়া ওয়েবসাইট: www.ndf-bd.com
আইবিএতে ব্যবসায় কৌশল-উদ্ভাবন কোর্স
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) পেশাদার জীবনে বৈচিত্র্য আর উদ্ভাবনীশক্তির বিকাশের জন্য কম্পিটিটিভ বিজনেজ স্ট্র্যাটেজি অ্যান্ড ইনোভেশন (সিবিএসআই) নামের কোর্স আয়োজন করা হয়েছে। সিবিএসআই কোর্সের মেয়াদ ছয় সপ্তাহ। আবেদনের শেষ তারিখ ২৩ জানুয়ারি। বিস্তারিত: http://goo.gl/Laf79W