নোটিশ বোর্ড
রুয়েটে বিজ্ঞান উৎসব
২৫ মার্চ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অনুষ্ঠিত হবে বিজ্ঞান উৎসব। বিশ্ববিদ্যালয়ের অ্যাস্ট্রোনমি অ্যান্ড সায়েন্স সোসাইটি এবং বাংলাদেশ অনুসন্ধিৎসু চক্রের আয়োজনে এ উৎসবে থাকবে বিজ্ঞান অলিম্পিয়াড, প্রকল্প প্রদর্শনী, বিজ্ঞান মেলা, আকাশ পর্যবেক্ষণ ক্যাম্পসহ বিজ্ঞান নিয়ে নানা আয়োজন। প্রতিযোগিতার চার বিভাগে স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। বিস্তারিত: ০১৭৩৫৯৬১৮৫০, ০১৮৩৬৭৬৯২২৩
ঢাবিতে মাস্টারিং আর্ট অব লাইফ
শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার হলে ১২ মার্চ থেকে প্রতি শনিবার পড়াশোনা ও ক্যারিয়ার বিষয়ে মাস্টারিং আর্ট অব লাইফ শীর্ষক বিশেষ প্রশিক্ষণ ও সার্টিফিকেশন কোর্স শুরু করেছে দ্য আর্ট অব লাইফ ফাউন্ডেশন বাংলাদেশ, ইভেন্টস ইন বিডি ডট কম ও ডিইউ টাইমজ ডট কম। নাম নিবন্ধনের ওয়েবসাইট http://goo.gl/cWe1ii। বিস্তারিত: ০১৬৮০৪৩৭৪৩১
‘আমারি ঢাকা’য় নারীদের নিয়োগ
৮ মার্চ নারী দিবস উপলক্ষে বিশেষ আয়োজন করেছে অনিক্স হসপিটালিটি গ্রুপের ব্র্যান্ড আমারি ঢাকা। শুধু নারীদের জন্য চাকরির আবেদন আহ্বান করেছে প্রতিষ্ঠানটি। সকাল সাড়ে নয়টা থেকে বেলা তিনটার মধ্যে জীবনবৃত্তান্ত ও পাসপোর্ট সাইজ ছবি নিয়ে আমারির কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। বিস্তারিত: ০২৫৫০৫৯৬২০