নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাবির সপ্তম বায়োকেমিস্ট্রি অলিম্পিয়াড
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ আয়োজিত সপ্তম বায়োকেমিস্ট্রি অলিম্পিয়াড ১৯ মার্চ অনুষ্ঠিত হবে। সপ্তম বায়োকেমিস্ট্রি অলিম্পিয়াডে অংশ নিতে নিবন্ধন করতে হবে। নিবন্ধন ফরম ও সিলেবাস ওয়েবসাইটে (www.biochemolympiad.org) পাওয়া যাবে। বিস্তারিত তথ্যের জন্য প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগে অফিস চলাকালীন যোগাযোগ করতে বলা হয়েছে।

রাবিতে ফোকলোর-বিষয়ক আন্তর্জাতিক সমাবেশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফোকলোর বিভাগ ও ফোকলোর অ্যালামনাই অ্যাসোসিয়েশন যৌথভাবে আয়োজন করেছে ফোকলোর-বিষয়ক আন্তর্জাতিক সমাবেশ। আগামী ১৫ ও ১৬ এপ্রিল অনুষ্ঠেয় এই সমাবেশের জন্য ফোকলোর বিষয়ে গবেষকদের কাছ থেকে গবেষণাপত্র আহ্বান করা হয়েছে। জমা দিতে হবে ১৫ মার্চের মধ্যে। বিস্তারিত:
ru.ac.bd/notice/folklore_details.pdf

ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী
ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের ৩৫ বছরে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠানের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামী ১ এপ্রিল পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাবেক ও বর্তমান শিক্ষার্থীরাসহ প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সবাই অংশ নিতে পারবেন। দিনব্যাপী উৎসবে থাকবে শোভাযাত্রা, কনসার্ট, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ আরও নানা আয়োজন। নিবন্ধন ও অন্যান্য তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন এই নম্বরে: ০১৮২২৮৮৮৮০২, ০১৬৭০৮৪১৫৭৬
অথবা ওয়েবসাইট: www.euscaa.com