নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন

১৭ জানুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন। সমাবর্তনের অনুষ্ঠানে অংশ নিতে নিবন্ধিত স্নাতকদের কিছু নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যেমন আমন্ত্রণপত্র সঙ্গে নেওয়া, গাউন পরা, নির্ধারিত আসনে বসা, খাবার সংগ্রহ ইত্যাদি। পুরো নির্দেশনাটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.edu.bd) পাওয়া যাবে।

ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ের ভর্তি নিয়ে সেমিনার

যুক্তরাষ্ট্রের ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ের গেলর্ড কলেজে সাংবাদিকতা ও গণমাধ্যম বিষয়ে ব্যাচেলর ও মাস্টার্স শ্রেণিতে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তিবিষয়ক এক সেমিনার ১৯ জানুয়ারি ইএমকে সেন্টারে আয়োজন করা হয়েছে। সেমিনারে ভর্তিসংক্রান্ত তথ্য ও বৃত্তি সম্পর্কে জানা যাবে। যোগাযোগ: ০১৭১১১৩৪৭৭৯

ঢাবির বায়োকেমিস্ট্রি অলিম্পিয়াডের নিবন্ধন চলছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগ আয়োজন করছে অষ্টম বায়োকেমিস্ট্রি অলিম্পিয়াড। আগামী ১১ মার্চ অনুষ্ঠেয় এ অলিম্পিয়াডের নিবন্ধন চলছে। নিবন্ধন ফরম ও অলিম্পিয়াডের সিলেবাস বায়োকেমিস্ট্রি অলিম্পিয়াডের ওয়েবসাইটে (www.biochemolympiad.org) পাওয়া যাবে। এ ছাড়া অলিম্পিয়াড সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের কার্যালয়ে যোগাযোগ করতে পারেন।