নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিওয়াইএলসি তরুণ নেতৃত্ব সম্মেলন ২০১৬
নেতৃত্ব প্রশিক্ষণকেন্দ্র বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি) তাদের চতুর্থ আন্তর্জাতিক তরুণ নেতৃত্ব সম্মেলন শুরু করতে যাচ্ছে। সম্মেলনটি আগামী ১৮-২০ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত হবে। সামাজিক সেবায় আগ্রহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তরুণ কর্মজীবী ব্যক্তিরা www.bylc.org/summit2016 এই ঠিকানায় গিয়ে সম্মেলনে অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১০ জুন ২০১৬।

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেমিনার
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার নানা সুযোগ-সুবিধা নিয়ে অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা ক্লাব। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ার সুযোগ পাওয়া শিক্ষার্থীরা। তাঁরা আলোচনা করবেন আবেদন-প্রক্রিয়া, আর্টিকেল লেখার ধরনসহ খুঁটিনাটি নানা বিষয় নিয়ে। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আগে থেকে নিবন্ধন করতে হবে। বিস্তারিত: https://goo.gl/mVUfXX

আন্তবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব
ব্র্যাক বিশ্ববিদ্যালয় ফিল্ম ক্লাব আয়োজন করছে আন্তবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব। বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণ নির্মাতাদের বানানো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আহ্বান করা হয়েছে উৎসবে। আগ্রহীরা ৩০ জুন পর্যন্ত নিজেদের চলচ্চিত্র জমা দিতে পারবে। উৎসব অনুষ্ঠিত হবে ১৩ জুলাই। উৎসবের নিবন্ধন লিংক: https://goo.gl/gWziN0