নোটিশ বোর্ড
ছবি পাঠান জাতীয় আলোকচিত্র উৎসবে
ঢাকা বিশ্ববিদ্যালয় আলোকচিত্র সমিতি (ডিইউপিএস) এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করেছে জাতীয় আলোকচিত্র উৎসব। সারা দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়-পড়ুয়া আলোকচিত্রীরা উৎসবে ছবি পাঠাতে পারবে। শিক্ষার্থী ছাড়াও পেশাদার আলোকচিত্রীদের অংশ নেওয়ার সুযোগ রয়েছে। ছবি জমা দেওয়া যাবে ১২ জুলাই পর্যন্ত। উৎসব উপলক্ষে ফেসবুক ইভেন্ট পেজ (<https://goo. gl/UXbo2 q>) ও সংগঠনটির ওয়েবসাইটে (http://dups-bd. org/) বিস্তারিত জানা যাবে।
আদমজীর তথ্যপ্রযুক্তি উৎসবের নিবন্ধন চলছে
ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে তথ্যপ্রযুক্তি উৎসব। কলেজের আইটি ক্লাবের আয়োজনে এই উৎসবে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। তথ্যপ্রযুক্তি নিয়ে প্রতিযোগিতামূলক উৎসবে প্রোগ্রামিং প্রতিযোগিতা, গেম তৈরি, অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগিতা, প্রকল্প প্রদর্শনী, দেয়াল পত্রিকাসহ মোট নয়টি বিভাগ রয়েছে। আগ্রহীদের প্রতিটি বিভাগের জন্য আলাদাভাবে নিবন্ধন করতে হবে। আবেদনের বিস্তারিত জানা যাবে উৎসবের ফেসবুক ইভেন্ট (https://goo. gl/bnRryx) পেজে।
বাংলাদেশ সিভিল ইঞ্জিনিয়ারিং সামিট, ২০১৬
বুয়েটের ‘সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের’ (সংক্ষেপে সেসা) উদ্যোগে, আনোয়ার ইস্পাতের পৃষ্ঠপোষকতায়, আনোয়ার সিমেন্ট এবং এ ওয়ান পলিমারের সহ-পৃষ্ঠপোষকতায় শুরু হচ্ছে ‘সেসা বুয়েট আনোয়ার ইস্পাত প্রথম বাংলাদেশ সিভিল ইঞ্জিনিয়ারিং সামিট, ২০১৬ ’। চলতি বছরের নভেম্বর মাসে চার দিনব্যাপী এই সামিট অনুষ্ঠিত হবে। স্নাতক পর্যায়ে একটি কনফারেন্স, পাঁচটি ভিন্নধর্মী প্রতিযোগিতা এবং বেশ কিছু টেকনিক্যাল সেশনের মাধ্যমে সাজানো হয়েছে এই সামিট। কনফারেন্স এবং বিভিন্ন প্রতিযোগিতায় নিবন্ধনের জন্য ভিজিট করুন: www. cesummitbd. com