নোটিশ বোর্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সিভিল ইঞ্জিনিয়ারিং সামিট’ এর নিবন্ধন চলছে
‘বুয়েট-আনোয়ার ইস্পাত প্রথম বাংলাদেশ সিভিল ইঞ্জিনিয়ারিং সামিট’-এর বিভিন্ন প্রতিযোগিতার নিবন্ধন শুরু হয়েছে ১ অক্টোবর।
এ ছাড়াও স্নাতক পর্যায়ের কনফারেন্সের জন্য গবেষণাপত্র জমা নেওয়া হচ্ছে। জমা দেওয়ার শেষ তারিখ ১৪ অক্টোবর। সম্মেলনটির আয়োজন করছে বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (সেসা)। প্রতিযোগিতা ও গবেষণাপত্র-বিষয়ক বিস্তারিত তথ্য পাওয়া যাবে www.cesummitbd.com-এই ওয়েবসাইটে।
বালিজুড়ী এফ এম উচ্চবিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপন
১৯১০ সালে প্রতিষ্ঠিত জামালপুরের বালিজুড়ী এফ এম উচ্চবিদ্যালয়ের ১০০ বছর পূর্তি উদ্যাপন অনুষ্ঠানের জন্য বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের নাম নিবন্ধন চলছে। যোগাযোগ: ০১৯৭৪৫৬৬৫৯৯, ০১৭১৮৫১৪৮৮৩।