নোটিশ বোর্ড
আন্তবিশ্ববিদ্যালয় উদ্ভাবনী প্রতিযোগিতা
বিশ্ববিদ্যালয়ে পড়া শিক্ষার্থীদের জন্য সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় উদ্ভাবনী প্রতিযোগিতার আয়োজন করেছে। বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক উদ্ভাবনী বা গবেষণা প্রকল্পের এই প্রতিযোগিতায় প্রকল্প জমা দেওয়া যাবে ২৩ অক্টোবর পর্যন্ত। প্রকল্প-ভাবনা জমা দেওয়া যাবে ডাকযোগে ও ([email protected], [email protected]) ই-মেইলে। প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানতে: www.powercell.gov.bd অথবা http://powerdivision.gov.bd/
রাবির অ্যাপ্লাইড ফিজিকস ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের পুনর্মিলনী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অ্যাপ্লাইড ফিজিকস ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ৫০ বছর পূর্ণ করেছে চলতি বছর। অর্ধশত বছর পূর্তি উপলক্ষে বিভাগটি আয়োজন করেছে পুনর্মিলনীর। আগামী ২৩ ও ২৪ ডিসেম্বর অনুষ্ঠেয় পুনর্মিলনীতে অংশ নেওয়ার জন্য বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের নাম নিবন্ধনের আহ্বান করা হয়েছে। নিবন্ধনপ্রক্রিয়া চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। নিবন্ধন ফি বর্তমান শিক্ষার্থীদের জন্য ১ হাজার টাকা, প্রাক্তনদের জন্য ২ হাজার ৫০০ টাকা। এ ছাড়া পরিবারের সদস্য সঙ্গে নিতে চাইলে বাড়তি ফি দিতে হবে। বিস্তারিত: http://dept.ru.ac.bd/apee/gj2016/