নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ বছরে পদার্পণ

বিউটি স্যালন পারসোনা ২০ বছরে পদার্পণ করতে যাচ্ছে। আগামী ৯ মার্চ ​সেই বিশেষ দিনটি ‘পারসোনা ডে’ হিসেবে পালন করা হবে। এ উপ​লক্ষে মার্চ মাসজুড়ে পারসোনায় থাকছে নানা ধরনের ছা​ড়, প্যাকেজ ও উপহার। ৯ মার্চ পারসোনা ডেতে প্রতিটি শাখায় গ্রাহকদের জন্য থাকবে দুই ঘণ্টা পরপর র‍্যা​েফল ড্র।

মেলা

অনলাইনে ভ্রমণ মেলার আয়োজন করেছে হোটেল বুকিং দেওয়ার ওয়েবসাইট ঘুরব ডটকম। বাংলাদেশ পর্যটন বোর্ডের (বিটিবি) সহায়তায় ১০ দিনের এই আয়োজন চলবে ১ থেকে ১০ মার্চ পর্যন্ত। অনলাইনভিত্তিক এই প্রদর্শনীতে হোটেল বুকিং ও দেশ-বিদেশে ভ্রমণ প্যাকেজের ওপর ছাড় দেবে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো। আয়োজনে অংশগ্রহণকারীদের নিবন্ধনের শেষ সময় ২৮ ফেব্রুয়ারি। ঠিকানা: www.ghurbo.com

পুরস্কার

আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে পাঁচ তারকা হোটেল লা মেরিডিয়ান। ভ্রমণবিষয়ক ওয়েব পোর্টাল লোনলি প্ল্যানেট দিয়েছে এই পুরস্কার। সম্প্রতি ভারতের মুম্বাইয়ের তাজ ল্যান্ড’স ইন হোটেলে এ পুরস্কার প্রদান করা হয়।

ছাড়

ক্যাটস আই

ফ্যাশন হাউস ক্যাটস আইতে পোশাক ও অন্যান্য কেনাকাটায় দিচ্ছে ১৫ শতাংশ ছাড়। এ ছাড়া অনলাইন কেনাকাটায় মিলবে ২০ শতাংশ ছাড়। নতুন নকশার টি-শার্ট হিসেবে নেমেসিস ব্যান্ড দলের ছবিসহ টি-শার্ট বাজারে এনেছে প্রতিষ্ঠানটি।

রঙ বাংলাদেশ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কেনাকাটায় ছাড় দিচ্ছে রঙ বাংলাদেশ। দেশীদশ ছাড়া তাদের প্রতিটি শাখায় সব পণ্যে মিলবে বিশেষ ছাড়।

বর্ষপূর্তি

কোল্ড স্টোন ক্রিমারির এক বছর পূর্তি হলো ১২ ফেব্রুয়ারি। এ উপলক্ষে ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় গুলশানের কোল্ড স্টোন ক্রিমারির ফ্ল্যাগশিপ শাখায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। কেক কেটে এক বছর পূর্তি উদ্‌যাপন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শেখ আফতাব আহমেদ, বিজনেস হেড রেদওয়ান জিনান সিদ্দিকী, ইউটিউব তারকা রাবা খান ও আসিফ বিন আজাদ। এ উপলক্ষে কোল্ড স্টোনে চলে সেলফি প্রতিযোগিতা। বিজয়ীরা সারা বছর বিনা মূল্যে এ প্রতিষ্ঠানের আইসক্রিম খাওয়ার সুযোগ পাবেন। অচিরেই ধানমন্ডিতে চালু হতে যাচ্ছে কোল্ড স্টোনের নতুন শাখা।