নোটিশ বোর্ড

নতুন শাখা
অনলাইন ফ্যাশন হাউস ক্র্যাকারজ্যাকের শোরুম চালু হয়েছে। ঢাকার মোহাম্মদপুরে ১৪/এ/২ সলিমুল্লাহ রোডে তাদের শাখায় থাকছে ঈদের নতুন পোশাক সংগ্রহ। ফেসবুক পেজ: facebook.com/crackjack12
সৌন্দর্যচর্চার আয়োজন
ফারজানা শাকিল’স
এ বছর নভেম্বর থেকে আগামী বছর জানুয়ারি মাস পর্যন্ত ফারজানা শাকিল’স মেকওভার স্যালনে দেওয়া হবে বিয়ের সাজের নানা প্যাকেজ। তাদের সব শাখাতেই এ সুবিধা পাবেন।


হারমনি স্পা
উৎসব উপলক্ষে সৌন্দর্যচর্চায় ছাড় দিচ্ছে হারমনি স্পা ও ক্লিওপেট্রা বিউটি স্যালন। এক হাজার ২০০ থেকে ছয় হাজার টাকার মধ্যে পাবেন নানা প্যাকেজ।
হারবাল সলিউশন
ফেসিয়াল, রিবন্ডিং ইত্যাদি সুবিধায় ছাড় দিচ্ছে হারবাল সলিউশন। ঢাকার বারিধারায় পার্ক রোডে তাদের শাখা আছে।

অপরূপা
ঢাকার কলাবাগানে অপরূপা বিউটি পারলার দিচ্ছে রিবন্ডিংয়ে ছাড়। এ ছাড়া সৌন্দর্যচর্চা প্রশিক্ষণও চলছে।
ফোন: ০১৮২৫৩১৬১৬২।

কেনাকাটায় ছাড়
১৬ অক্টোবর পর্যন্ত সব শাখায় কেনাকাটায় ছাড় দিচ্ছে জেন্টল পার্ক। এখানে উৎসবের নানা পোশাকের পাশাপাশি থাকছে ছেলেদের শীতের নানা পোশাক।
গয়নার আয়োজন
ঘরে বসেই কিনে নিতে পারেন পছন্দের গয়না। নানা রকম পাথর, কুন্দন, সোনার প্রলেপ বসানো গয়না পাবেন বাংলাদেশি গয়নার ফেসবুক পেজে। ঠিকানা : http://on.fb.me/1998w6f

পূজার পোশাক
দুর্গাপূজা উপলক্ষে নতুন ডিজাইনের শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, ফতুয়া নিয়ে এসেছে চট্টগ্রামের শ্রেয়া। এ ছাড়া এখানে পর্দা, কুশন কভার, পিলো কভার, বেড কভার, ঘর সাজানোর পণ্য পাওয়া যায়। চট্টেশ্বরী রোডের এইচ এম টাওয়ারের চতুর্থ তলায় শ্রেয়ার শোরুম।
২৪ ঘণ্টার কফিশপ
র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে চালু হলো ২৪ ঘণ্টার কফিশপ। নতুন এ কফিশপের নাম অ্যাট্রিয়াম লাউঞ্জ। ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় কফিশপের উদ্বোধন করেন সেনা হোটেল ডেভেলপমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম ও র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক সাইদ আহমেদ। অ্যাট্রিয়াম লাউঞ্জ কফিশপে কফির পাশাপাশি পাওয়া যাবে থ্রি লেয়ার স্যান্ডউইচ, চিকেন ও ভেজিটেবলস রোল, চিকেন ললিপপ, ফিশ অ্যান্ড চিপস, মচমচে ভাজা চিংড়ির সঙ্গে থাকছে মিক্সড ভেজিটেবল সালাদ, আইসক্রিম ও ঠান্ডা পানীয়।
উদ্যোগ
২৩ সেপ্টেম্বর রাজধানীর নিকেতনে একই সঙ্গে যাত্রা শুরু করল তিনটি প্রতিষ্ঠান। লাইফস্টাইল ও ফ্যাশনভিত্তিক ইংরেজি ম্যাগাজিন উইন্ডো, ব্রাইডাল মেকওভার স্টুডিও ‘জাহিদ খান মেকওভার’ এবং ফ্যাশন ও ইভেন্ট ফটোগ্রাফি ‘এম এইচ বিপু ফটোগ্রাফি’। প্রধান অতিথি হিসেবে ছিলেন উপস্থাপক শারমিন লাকি।

নতুন পোশাক
ঢাকার ধানমন্ডিতে ৫ নম্বর সড়কে দ্য এলা মোড এনেছে নতুন নকশার পোশাক। সালোয়ার-কামিজ, ফতুয়া, শাড়ি ও শিশুদের পোশাক পাবেন এখানে।
দূর হোক খুশকি
১. খুশকি দূর করতে হলে নিয়মিত চুলে তেল ব্যবহার করতে হবে।
২. তেলের সঙ্গে লেবু, পেঁয়াজের রস ব্যবহার করা যেতে পারে। সপ্তাহে অন্তত এক দিন এটি ব্যবহার করতে হবে।
৩. খুশকি দূর করতে শ্যাম্পু ব্যবহার করার পর ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। চুলের ত্বকে শ্যাম্পু ও কন্ডিশনার থেকে গেলে তা থেকে খুশকি বাড়ে।