নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস্টওয়ে
ইস্টওয়ে
প্লাস পয়েন্ট
প্লাস পয়েন্ট

নতুন শাখা
ঢাকার মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির উল্টো দিকে চালু হলো রেড বিউটি স্যালনের নতুন শাখা। ১৫ মে এর উদ্বোধনী দিনে এসেছিলেন মডেল টুম্পা, সুজানা, মেহজাবিন, তানজিন তিশা, রিবা; সংগীতশিল্পী তপু, উপস্থাপক শারমীন লাকি, ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকার, শাহরুখ আমিন, বিপ্লব সাহা, শৈবাল সাহা, রূপবিশেষজ্ঞ আবিদা আলী, শারমীন শিলা প্রমুখ। ত্বক ও চুলের যত্ন, চুল কাটা ইত্যাদির পাশাপাশি এই শাখায় রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীনের কাছে কনে সাজ করানো যাবে।

রেড
রেড

সৌন্দর্যচর্চা
চুল রিবন্ডিংয়ে ছাড় দিচ্ছে ঢাকার কলাবাগানের অপরূপা বিউটি পারলার। এখানে সৌন্দর্যচর্চা প্রশিক্ষণেও ভর্তি চলছে। ফোন: ০১৮২৫৩১৬১৬২।
বিয়ের ছবি
বিয়ের চারটি অনুষ্ঠানের ছবি তোলার বুকিং দিলে ওয়েডিং চ্যাপেল দিচ্ছে বিশেষ সুবিধা। বিয়ের পরে ঢাকা শহরের নানা স্থানে বর-কনের ছবি তুলে দেবে তারা। এ ছাড়া মঞ্চসাজেও ছাড় চলছে। ফেসবুক: www.facebook.com/ Weddingchapelbd
গয়নার আয়োজন
অনলাইনে গয়নার প্রতিষ্ঠান ঢং আয়োজন করেছে একটি প্রতিযোগিতা। তাদের গয়না পরে ছবি তুলে পাঠিয়ে দিন তাদের ফেসবুক পেজে। জিতে নিতে পারেন নানা পুরস্কার। ফেসবুক: www.facebook.com/Dhong.31
প্রশিক্ষণ
২৫ মে থেকে ফ্যাশন হাউস চরকার আয়োজনে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ফ্যাশন ডিজাইন কর্মশালা। ভর্তি চলছে এখন। ফোন: ০১৭১২০৫২৪৮২।
গরমের পোশাক
ইস্টওয়ে
ছেলেদের জন্য খাটো হাতার শার্ট, টি-শার্ট ও ফতুয়া এনেছে ইস্টওয়ে। হালকা ও উজ্জ্বল রং ব্যবহার করা হয়েছে।
প্লাস পয়েন্ট

গরমে ছেলেদের জন্য নানা নকশার থ্রি-কোয়ার্টার প্যান্ট এনেছে প্লাস পয়েন্ট। আরও আছে টি-শার্ট ও হাতাকাটা গেঞ্জি।
বিন্দু
আরামদায়ক কাপড়ে ছেলেদের জন্য টি-শার্ট এনেছে বিন্দু। ঢাকার আজিজ সুপার মার্কেটে তাদের শাখা আছে।

.
.
বিন্দু, টেনস এফ এম
বিন্দু, টেনস এফ এম

জার্মান খাবার উৎসব
ঢাকার র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের ওয়াটার গার্ডেন ব্রাসারি রেস্টুরেন্টে শুরু হয়েছে জার্মান খাবারের উৎসব। ২৪ মে পর্যন্ত চলবে এ আয়োজন।
র্যাডিসনের মহাব্যবস্থাপক ক্রিসটফ ভয়েগেলি জানান, বাংলাদেশে জার্মান খাবারের প্রচলন এবং জার্মান খাবারের স্বাদ নেওয়ার সুযোগ করে দিতেই এ আয়োজন। অতিথিদের খাওয়ার পাশাপাশি আরেকটু আনন্দ দিতে থাকছে বেশ কিছু জার্মান খেলা।
এই আয়োজনে বিশেষ বিশেষ জার্মান খাবারের স্বাদ পাবেন। যেমন: ফ্লাইসকেইজার (বাভারিয়ান মিটলোফ), রিনডাওলাডেন (স্টাফড বিফ রোল), নানবেরগাহ (সসেজ), সাওয়ারক্রাউত (ফারমেনটেড শ্রেডেড ক্যাবেজ), পালাশিনকেন (স্টাফড ক্রেপস), শোয়টজলেডার কিয়াশটাহ (ব্ল্যাক ফরেস্ট কেক) ইত্যাদি।
ছেলেদের পোশাক
ছেলেদের জন্য আরামদায়ক শার্ট, টি-শার্ট ও পাঞ্জাবি এনেছে টেনস এফ এম। ঢাকার আজিজ সুপার মার্কেটে তাদের শাখা আছে।

ওয়েডিং চ্যাপেল
ওয়েডিং চ্যাপেল