নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েডিং ডায়েরি
ওয়েডিং ডায়েরি

বিয়ের ছবি
ওয়েডিং ডায়েরি
ওয়েডিং ডায়েরিতে যেকোনো অনুষ্ঠানের ছবি তোলা, ভিডিও ধারণ ও ব্যবস্থাপনার জন্য একসঙ্গে বুকিং দিলেই পাবেন বিশেষ সুবিধা। তাদের স্টুডিওতে পারিবারিক ছবি তুলতে পারবেন বিনা মূল্যে। দুটি অনুষ্ঠানের বুকিং দিলে পাবেন বাইরে বিনা মূল্যে বর-কনের ছবি তোলার সুযোগ। ফেসবুক: fb.com/weddingdiarybd
ওটু স্ন্যাপস
আপনার নির্ধারিত বাজেটের মধ্যে বিয়ের ছবি তোলা, ভিডিও ধারণ ও মঞ্চ সাজের সুযোগ দিচ্ছে ওটু স্ন্যাপস। ফেসবুক: www.facebook.com/o2snaps
প্রশিক্ষণ
রেডিয়েন্ট
নানা বিষয়ে আট দিনের প্রশিক্ষণ দিচ্ছে রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইন। বনসাই তৈরি, ইকেবানা, কাচ সাজানো ইত্যাদি শিখতে পারবেন। ফোন: ০১৬৭১৭৫৯৪৭৯।

কুকিং অ্যাসোসিয়েশন
কেকা ফেরদৌসী, রাহিমা সুলতানা, মেহেরুন্নেসা, জেবুন্নেসা প্রমুখ রান্নাবিদের তত্ত্বাবধানে শুরু হচ্ছে রান্নার প্রশিক্ষণ। প্রতি মাসের শুরুতে বিনা মূল্যে ক্লাস করতে পারবেন।
ফোন: ০১৭১৫০২৬৮০১।

োটু স্ন্যাপস
োটু স্ন্যাপস
.
.

আম উৎসব
জুন মাসজুড়ে হোটেল ঢাকা রিজেন্সিতে চলবে আম উৎসব। আম দিয়ে তৈরি মুজ, চিজকেক, স্মুদিসহ আরও নানা রকম খাবার পাওয়া যাবে এখানে।
শিশুদের জন্য
ঢাকার উত্তরায় অল সেইন্টস ইউকে ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি চলছে। প্রি-স্কুল, প্লে-গ্রুপ, কেজি ওয়ান, কেজি টু ক্লাসগুলোতে ভর্তি চলছে। এখানে দিবাযত্নের (ডেকেয়ার) সুবিধাও দেওয়া হয়। এ ছাড়া ৩১ মে এখানে শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ফোন: ০১৭৮৯৪৪৪৪৯২।
নতুন শাড়ি
নতুন নকশার সুতি জামদানি শাড়ি এনেছে ফরোয়ার্ড। এই গরমে পার্টিতে পরার উপযোগী করেই বানানো হয়েছে এগুলো। দাম শুরু পাঁচ হাজার টাকা থেকে। ঢাকার এলিফ্যান্ট রোডের ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সে তাদের বিক্রয়কেন্দ্র আছে।

ঢাকা রিজেন্সি
ঢাকা রিজেন্সি

রকমারি ব্যাগ
বটুয়া, ক্লাচ ইত্যাদি নানা রকম ব্যাগ এনেছে ডে ড্রিমারস ডিজাইন। আরও পাবেন নানা রকম স্কার্ফ, গয়না, ঘর সাজানোর পণ্য ইত্যাদি। ফোন করে ফরমাশ দিতে পারেন। ফোন: ০১৯১৭৭৭১৩৩৩।
গ্রাহকদের জন্য
বাংলালিংকের গ্রাহকেরা এবার পাবেন ন্যানদোস রেস্তোরাঁ ও বারিস্তা ক্যাফেতে বিশেষ ছাড়। এ ছাড়া বিশ্বকাপ ফুটবল চলাকালীন ও রমজান মাসে নানা সুবিধা পাবেন। ২৪ মে এক সংবাদ সম্মেলনে বাংলালিংকের সঙ্গে ন্যানদোস ও বারিস্তার এ বিষয়ে চুক্তি হয়েছে৷