নোটিশ বোর্ড

নতুন পোশাক
বিবিয়ানা
নানা রকম ফুল–লতাপাতার নকশায় নতুন পোশাক এনেছে বিবিয়ানা। লম্বা কলিদার কামিজের সঙ্গে কটি ব্যবহার করা হয়েছে।

চরকা
কাট ও নকশার বৈচিত্র্যে নতুন ধরনের সালোয়ার–কামিজ, কুর্তা ও ফতুয়া এনেছে চরকা। এ ছাড়া ঘর সাজানোর পণ্যও পাওয়া যাবে।
এলিমেন্ট ফাইভ
ঢাকার যমুনা ফিউচার পার্কে এলিমেন্ট ফাইভ এনেছে পশ্চিমা ঢঙের নানা পোশাক। ছেলে, মেয়ে ও শিশুদের নানা নকশার পোশাক পাবেন এখানে।

বাকল আপ
নানা ঢঙের পাঞ্জাবি, সালোয়ার–কামিজ, কুর্তা, টপ এনেছে বাকল আপ। আরও আছে পালাজ্জো।
ওটু স্ন্যাপস
সুতি কাপড়ে আরামদায়ক পাঞ্জাবি এনেছে ওটু স্ন্যাপস। ফরমাশ দিলে বাড়িতে পোশাক পৌঁছে দেবে তারা। ফেসবুক: www.fb.com/o2snaps
মিয়াবিবি
চট্টগ্রামের প্রবর্তক মোড়ে ফ্যাশন হাউস মিয়াবিবি এনেছে নতুন নকশার সালোয়ার–কামিজ। এ ছাড়া শিশু ও ছেলেদের পোশাকও পাবেন।
আরুশা
অনলাইন পোশাকের দোকান আরুশা এনেছে লিনেন, জর্জেট ও শিফন কাপড়ে তৈরি জমকালো সালোয়ার–কামিজ। ফেসবুক: www.fb.com/ ArushaFashionBoutique
ওটু
জমকালো নকশার পাঞ্জাবি এনেছে ওটু। আরও পাবেন শাড়ি, সালোয়ার–কামিজ, কুর্তা ইত্যাদি।
মেলা
ডবল জিরো ইভেন্টসের আয়োজনে ২৩ জুলাই শুরু হচ্ছে ঈদমেলা। ঢাকার দৃক গ্যালারিতে ঈদ ফ্যাশন ফিয়েস্তা শিরোনামে এই মেলায় পাবেন নানা রকম পোশাক, প্রসাধনী ইত্যাদি।
সৌন্দর্যচর্চার আয়োজন
মেনস কেয়ার
ছেলেদের সৌন্দর্যচর্চায় ছাড় দিচ্ছে মেনস কেয়ার। তৈলাক্ত ত্বকের যত্নে বিশেষ ব্যবস্থা আছে এখানে। ঢাকার লালমাটিয়া ১/১, ব্লক সি, মোস্তফা প্যালেস এবং ধানমন্ডি ১৫ নম্বর সড়কের কেয়ারী প্লাজায় তাদের শাখা আছে।

আয়ুর্বেদা
ঢাকার বনানীতে আয়ুর্বেদা ওয়েলনেস সেন্টার এনেছে নানা রকম ফেসিয়ালের সুবিধা। আগে থেকে সময় নির্ধারণ করে যেতে হবে। ফোন: ০১৭৩৩২৩৯৬৭৪।
ইমাজিন
সৌন্দর্যচর্চার নানা রকম প্যাকেজ দিচ্ছে ইমাজিন বিউটি পারলার। ঢাকার মণিপুরিপাড়া, তেজগাঁওয়ে তাদের ঠিকানা।
নতুন শাখা
ইনফিনিটি
ঢাকার বেইলি রোড চালু হলো ইনফিনিটির নতুন শাখা। ১৭ জুলাই এর উদ্বোধন করেন মডেল ও ইনফিনিটির শুভেচ্ছাদূত নোবেল। ১৫ নিউ বেইলি রোডের নতুন শাখায় পাওয়া যাবে ছেলেদের শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, জুতা, মানিব্যাগ, ঘড়ি, সানগ্লাস, বেল্টসহ অন্যান্য পোশাক এবং মেয়েদের সালোয়ার–কামিজ, জুতা, ব্যাগ, প্রসাধনী, গয়না ইত্যাদি।
অ্যাড্রয়েট
১৫ জুলাই ঢাকার যমুনা ফিউচার পার্কে চালু হলো অ্যাড্রয়েটের নতুন শাখা। এদিন এসেছিলেন অভিনয়শিল্পী আফজাল হোসেন ও সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।
প্রেমজয়
ঢাকার মিরপুর বেনারসিপল্লিতে চালু হলো শাড়ির দোকান প্রেমজয়ের নতুন শাখা। এর উদ্বোধনী দিনে এসেছিলেন সংগীতশিল্পী রুনা লায়লা, উপস্থাপক শারমিন লাকী, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার প্রমুখ।
কেনাকাটায় ছাড়
ইন্ডিগো
২০০০ টাকার পণ্য কিনলেই ছাড় পাবেন ইন্ডিগোতে। ঢাকার বনানীতে ১২ নম্বর সড়কে তাদের শাখায় পাবেন শাড়ি, সালোয়ার–কামিজ, পাঞ্জাবি, ফতুয়া ইত্যাদি।
রূপমিলান
কেনাকাটায় ছাড় দিচ্ছে রূপমিলান। ঢাকার ৭৬ গুলশান অ্যাভিনিউতে তাদের শাখায় পাবেন শাড়ি, সালোয়ার– কামিজ, পাঞ্জাবি ও শিশুদের পোশাক।
ব্লাউজ স্টিচ
ঢাকার বনানিতে ১২ নম্বর সড়কের ব্লাউজ স্টিচ শাড়ি ও ব্লাউজ কেনায় দিচ্ছে ছাড়।