নোটিশ বোর্ড

বিশেষ সুযোগ
ওয়াইফা ওয়েডিং অ্যান্ড ইভেন্টস
বিয়ের সব অনুষ্ঠানের ফরমায়েশ দিলে বিনা মূল্যে পাবেন ওয়াইফা ওয়েডিং অ্যান্ড ইভেন্টসের সদস্যপদ ও ডিজিটাল অ্যালবাম। প্রতিষ্ঠানটি মঞ্চসজ্জা, আলোকসজ্জা, গানের আয়োজন, ফুলের কাজ, ছবি তোলা ও ভিডিও করা ছাড়াও ফরমায়েশ অনুযায়ী সব ধরনের আয়োজন করে থাকে স্বল্প খরচে।
ফোন: ০১৯৪৪১৪৪২৪৪
আকাঙ্ক্ষা’স গ্ল্যামার ওয়ার্ল্ড
ঢাকার রামপুরায় আকাঙ্ক্ষা’স গ্ল্যামার ওয়ার্ল্ড দিচ্ছে কনে সাজে আকর্ষণীয় সুযোগ। কনে সাজের সঙ্গে ক্রিস্টাল লুক পার্টি মেকআপ অথবা একটি পার্টি মেকআপ করা যাবে বিনা মূল্যে। এই সুযোগ থাকবে ২২ আগস্ট পর্যন্ত।
নতুন শাখা
নারায়ণগঞ্জের ৭০ বিবি রোডে যাত্রা শুরু হলো বে এম্পোরিয়ামের নতুন শাখার। বিভিন্ন ডিজাইনের জুতার বড় সংগ্রহ দিয়ে সাজানো হয়েছে নতুন এই শাখা। সম্প্রতি এর উদ্বোধন করেন বে এম্পোরিয়ামের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এ কাদের।
মূল্য ছাড়
ঢাকার গুলশানে আসবাবপত্র প্রস্তুত ও বিপণনকারী প্রতিষ্ঠান এথেনা’স ফার্নিচার অ্যান্ড হোম ডেকোর দিচ্ছে ২০ শতাংশ পর্যন্ত ছাড়। ছাড় দেওয়া পণ্যের মধ্যে রয়েছে গৃহস্থালির আসবাবপত্র ও গৃহসজ্জার সব পণ্য। এখানে দুই বছর বিক্রয়-পরবর্তী সেবা দেওয়া হয়।
প্রশিক্ষণ
ছবি আঁকা শেখার কোর্স
শিল্পী মাসুমা খানের পরিচালনায় শুরু হচ্ছে ছয় থেকে ১৮ বছর বয়সীদের জন্য ছবি আঁকার তিন মাসব্যাপী কোর্স। ১৪ ও ২২ আগস্ট ধানমন্ডির সাউথ ব্রিজ স্কুলে ভর্তি করা হবে। ফোন: ০১৭১১৬৭৮৪৮৩।
রেডিয়েন্ট
ঢাকার ধানমন্ডি রেডিয়েন্ট ইনস্টিটিউটে শুরু হচ্ছে তিন মাস ও এক বছর মেয়াদি পোশাক তৈরি, অন্দরসাজ, আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশন, মোশন গ্রাফিকস, অটোক্যাড, ম্যাক্স, ইকেবানা, বনসাই, গ্লাস পেইন্ট, ক্লে শোপিস ইত্যাদি। ফোন: ০১৬৭১৭৫৯৪৭৯।

ফ্যাশন পাঠশালা
ফ্যাশন ডিজাইনার এমদাদ হকের ফ্যাশন পাঠশালার তিম মাস মেয়াদি ফ্যাশনবিষয়ক স্বল্পমেয়াদি কোর্স শুরু হচ্ছে আগামী সেপ্টেম্বরে। ঢাকার মিরপুর ডিওএইচএস এলাকায় ক্লাস নেওয়া হবে।
ফোন: ০১৭৪০২৮৯৬০০
আচার ও রচনা প্রতিযোগিতা
‘রূপচাঁদা সরিষার তেল আন্তকলেজ আচার ও রচনা প্রতিযোগিতা ২০১৪’ শেষ হলো। আচার তৈরি ও আচার নিয়ে রচনা লিখে বিজয়ীরা পেয়েছেন নেপাল ভ্রমণের সুযোগ। রাজধানীর স্পেকট্রা কনভেনশন সেন্টারে দেশের পাঁচটি অঞ্চলের দুটি করে দল নিয়ে অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্ব। এতে আচার তৈরি করে পুরস্কার পায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দল এবং আচারবিষয়ক রচনা প্রতিযোগিতায় পুরস্কার পান জান্নাতুল ফেরদৌস ও সুহরাত জামিল। এ প্রতিযোগিতার বিচারক ছিলেন রান্নাবিদ কল্পনা রহমান, লবি রহমান ও কবি রেজাউদ্দিন স্টালিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আয়োজক বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের বিক্রয় ও বিপণনপ্রধান শোয়েব মোহাম্মদ আছাদুজ্জামান।
উদ্বোধন
সাজগোজ মেকওভার সেলুন
যাত্রা শুরু হলো সাজগোজ মেকওভার সেলুনের। হেয়ার ট্রিটমেন্ট, স্পা, ম্যানিকিউর, পেডিকিউরসহ সাজগোজের বিভিন্ন সেবা দেওয়া হচ্ছে এখানে। রাজধানীর বিজয়নগরের শহীদ নজরুল ইসলাম সরণির ১৭৬ নম্বর বাড়িতে সাজগোজ মেকওভার সেলুন। সম্প্রতি সেলুনের উদ্বোধন করেন অভিনয়শিল্পী রোকেয়া প্রাচী ও হোটেল ৭১-এর ব্যবস্থাপনা পরিচালক আবদুল হাকিম প্রধান।
জিলস
ঢাকায় যমুনা ফিউচার পার্কের চতুর্থ তলায় চালু হলো জুতা, স্যান্ডেল ও কেডসের দোকান জিলস। উদ্বোধন উপলক্ষে ১৫০০ টাকার পণ্য কিনলেই একটি টি-শার্ট বিনা মূল্যে পাওয়া যাবে।