নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভর্তা প্রতিযোগিতা

ভর্তা নিয়ে শুরু হচ্ছে প্রতিযোগিতা। ‘এসিআই পিওর সরিষার তেল-আনন্দ আলো জাতীয় ভর্তা প্রতিযোগিতা’ শীর্ষক এই আয়োজনে যে কেউ অংশ নিতে পারবেন। আগামী ১০ এপ্রিলের মধ্যে অনলাইন অথবা ডাকযোগে এই প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে। বিচার কাজের নেতৃত্বে থাকবেন রন্ধনশিল্পী কেকা ফেরদৌসী, অভিনেতা আফজাল হোসেন ও শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম।

প্রতিযোগিতা উপলক্ষে ১৮ মার্চ রাজধানীর চ্যানেল আই অফিসে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান, এসিআই ফুডস লিমিটেডের ব্যবসায় পরিচালক ফারিয়া ইয়াসমিন, রন্ধনশিল্পী জেবুন্নেসা বেগমসহ অনেকে। প্রাথমিক পর্যায়ে যে কেউ ভর্তার তিনটি রেসিপি পাঠাতে পারবেন। যোগাযোগ: আনন্দ আলো, চ্যানেল আই ভবন, ৪০ শহীদ তাজউদ্দিন আহমেদ স্মরণি, তেজগাঁও, ঢাকা-১২০৮। ফোন: ০১৭১৬৮৩১৮৮১

কাবাবের স্বাদ

ঢাকা রিজেন্সির রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দা স্কাই লাইনে উপভোগ করতে পারেন বিভিন্ন ধরনের কাবাবের স্বাদ। অতিথিদের জন্য থাকছে শেফ স্পেশাল বিফ লতা, চিকেন বটি, মাটন শিকসহ আরও নানা আয়োজন।

বৈশাখী আয়োজন

পয়লা বৈশাখ উদ্‌যাপনের জন্য অ্যারোমা কিচেন নিয়ে এল বৈশাখী আয়োজন। বাসা কিংবা কর্মক্ষেত্রের বৈশাখী আয়োজনে দশ রকমের ভর্তা, ছোট মাছ, বড় মাছ, ডাল, ভাত এবং মিষ্টি পৌঁছে দেবে প্রতিষ্ঠানটি। এ ছাড়া থাকছে ঘরের ছোট-বড় অনুষ্ঠানের জন্য পছন্দমতো খাবার ফরমাশ দেওয়ার সুযোগ। পাওয়া যাবে কর্মক্ষেত্রের জন্য দুপুরের খাবার। ফেসবুক পেজ www.facebook.com/aromakitchenbd