নোটিশ বোর্ড

নান্দনিক আসবাব
খাট, টেবিল বা চেয়ার পরিচিত এই শব্দগুলোই অপরিচিত লাগবে আদিতে এলে। কারণ স্টিল, প্লাস্টিক কিংবা কাঠ না, আদির আসবাব তৈরি হচ্ছে গাছের শেকড় দিয়ে। তাই অনেক দিনের পরিচিত এসব আসবাব আদির ছোঁয়ায় পেয়েছে ভিন্ন মাত্রা।
শুধু আসবাব নয়, আদির আর আছে নানা ধরনের শোপিস। যা হয়তো বানানো হয়েছে কোনো ফলের খোসা দিয়ে, কোনোটা বা আস্ত ফল দিয়ে। ১৫ বছর ধরে এসব জিনিস তৈরি করছেন চাঁদপুরের শিল্পী সমীরণ দত্ত। আর এসব পণ্য এখন পাওয়া যাচ্ছে ঢাকায়। তেজগাঁও-গুলশান লিংক রোডের ২১৪ নম্বর বাড়িতে ডাইনেস্টি ফার্নিচারের শোরুমে সমীরণের তৈরি এসব পণ্য পাওয়া যাবে।
আদির ডিজাইনার ও স্বত্বাধিকারী সমীরণ দত্ত বলেন, ‘আগুনের মুখ থেকে ফিরিয়ে গাছের শেকড়গুলো এখন সোজা চলে যাচ্ছে মানুষের বসার ঘরে। শোপিস বা আসবাব হিসেবে ব্যবহৃত হচ্ছে সেসব। এটা ভাবলেই ভালো লাগে।’
ঢাকাসহ নানা স্থানে নিজের তৈরি জিনিস নিয়ে প্রদর্শনীর আয়োজন করতেন। ২০১৩ সালে শিল্পাঙ্গন গ্যালারিতে তাঁর কাজ দেখে ডাইনেস্টি ফার্নিচারের স্বত্বাধিকারী আফজাল হোসেন যোগাযোগ করেন। এরপর তিনি নিজের দোকানের একটি কোণ ছেড়ে দেন সমীরণকে। ছোট-বড় নানা ধরনের শেকড়ের খাট, চায়ের টেবিল, কনফারেন্স টেবিল, খাবার টেবিল, কলমদানি, বিভিন্ন ধরনের ফুল, পাখিসহ নানা ধরনের শোপিস মিলবে এখানে। যোগাযোগ: ০১৭১৯৬১১১১৭
প্রশিক্ষণ
ফেয়ার অ্যান্ড লাভলি
ফেয়ার অ্যান্ড লাভলি ফাউন্ডেশন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আয়োজনে চলছে নারীদের জন্য বিউটি পার্লার ব্যবস্থাপনা প্রশিক্ষণ। এতে সৌন্দর্যচর্চা, হেয়ার স্টাইল, মেকআপ ইত্যাদির পাশাপাশি ব্যবসার নিয়ম, গ্রাহকসেবা ইত্যাদিও শেখানো হচ্ছে।
আফরোজা পারভীন
ঢাকার ধানমন্ডিতে রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীনের তত্ত্বাবধানে শুরু হচ্ছে সৌন্দর্যচর্চা প্রশিক্ষণ। ৫ থেকে ৭ ডিসেম্বর চলবে এটি। ফোন: ০১৭১১৫২২১২৫।
রান্না কর্মশালা
ঢাকার মিরপুরের বর্ধিত পল্লবীতে চলছে জারা ফুডসের আয়োজনে রান্নার কর্মশালা। দুই ও এক দিনের এ কর্মশালায় বেকারি, নাশতা, মিষ্টি, সালাদ, স্যুপ, কাবাবসহ নানা রকমের রান্না শেখানো হয়। ফোন: ০১৫৫১০১২৯২৫।
খাবারের আয়োজন
ওয়াটারক্রেস
ঢাকার তেজগাঁও গুলশান লিংক রোডে শান্তা টাওয়ারে ওয়াটারক্রেস রেস্তোরাঁ দিচ্ছে হ্যাপি আওয়ার সুবিধা। বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে পাবেন ৫০ শতাংশ ছাড়।

একটি শীতের কাপড়ে একটি কম্বল
ফ্যাশন হাউস ওটু এবং প্রথম আলো ট্রাস্টের মধ্যে সম্প্রতি এক চুক্তি হয়েছে। ওটু থেকে একটি শীতের পোশাক বিক্রি হলে তারা একটি করে কম্বল দেবে প্রথম আলো ট্রাস্টে। কম্বলগুলো প্রতি সপ্তাহে পৌঁছে দেওয়া হবে দেশের বিভিন্ন অঞ্চলে শীতার্তদের কাছে।
ওটুর ব্যবস্থাপনা পরিচালক জাফর ইকবাল বলেন, ‘শীতের সময় এলেই সারা দেশে বন্ধুসভার বন্ধুরা শীতার্তদের কাছে পৌঁছে দেন কম্বল। তাই প্রথম আলোর সঙ্গেই এবার কম্বল বিতরণের এ আয়োজন করছি আমরা। আশা করছি, সবাই এগিয়ে আসবেন।’
১৫ নভেম্বর থেকে শুরু হওয়া এই উদ্যোগ চলবে আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত। এই সময়ের মধ্যে ওটুর যেকোনো শাখা থেকে একটি শীতের পোশাক বিক্রি হলেই একটি কম্বল দেওয়া হবে প্রথম আলো ট্রাস্টে।