নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনপ্রিয় সব স্টেক এবং সামুদ্রিক খাবার পাওয়া যাবে কোবে স্টেক অ্যান্ড সিফুড রেস্তোরাঁয়।
জনপ্রিয় সব স্টেক এবং সামুদ্রিক খাবার পাওয়া যাবে কোবে স্টেক অ্যান্ড সিফুড রেস্তোরাঁয়।

জাপানি খাবারের স্বাদ
জাপানের একটি শহরের নাম কোবে। সেই নামানুসারে ঢাকার এক রেস্তোরাঁর নাম! তাহলে খাবার? সেটাও জাপানি! জাপানের জনপ্রিয় সব স্টেক এবং সামুদ্রিক খাবার পাওয়া যাবে কোবে স্টেক অ্যান্ড সিফুড রেস্তোরাঁয়। সম্প্রতি ঢাকার বনানী ১১ নম্বর সড়কে ব্লক এইচে চালু হয়েছে এটি।
এর ব্যবস্থাপনা পরিচালক কোকি মিজুতানি জানালেন, বাংলাদেশিরাও যাতে খেয়ে মজা পান, সেভাবেই প্রতিটি খাবার তৈরি করা হয়। কারণ, রান্নাঘরের দায়িত্বে আছেন জাপান ও বাংলাদেশের দুজন রন্ধনশিল্পী। এ দুজন মিলেই রসনা তৃপ্তি মেটান কোবেতে আসা মানুষদের।
এখানে মিলবে গরু, মুরগি ও মাছের প্রায় ২০ রকমের খাবার। আছে নানা ধরনের পানীয় ও মিষ্টান্ন। খাবারের ফরমায়েশ দিলেই আরও পাবেন নানা ধরনের সালাদ, রাইস, পানীয় এবং ডেজার্টের। আছে সরাসরি জাপান থেকে আসা সস।
কোবের পরিচালক তারেক রাফি ভুঁইয়া জানালেন, কোবে স্টেক অ্যান্ড সিফুড খোলা থাকে প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকেল চারটা এবং সন্ধ্যা ছয়টা থেকে রাত ১১টা পর্যন্ত।

নতুন রেস্তোরাঁ
নতুন আঙ্গিকে যাত্রা শুরু করল ক্যাপ্রিকর্নস ওয়ার্ল্ড কুইক সার্ভিস রেস্টুরেন্ট। ২২ ডিসেম্বর ঢাকার বারিধারা জে ব্লকে ইন্ট্রাকো সেন্টারে চালু হয় এটি। এখানে পাবেন নানা রকম ফাস্টফুড, ফলের রস, কোমল পানীয় ইত্যাদি। এ ছাড়া স্কুলের শিক্ষার্থীদের জন্য টিফিনের আয়োজনও আছে।

ওটু স্ন্যাপস
ওটু স্ন্যাপস

বিয়ের আয়োজন
ওয়েডিং ডায়েরি
ওয়েডিং ডায়েরি দিচ্ছে গ্রাহকদের জন্য গিফট ভাউচার। জানুয়ারি মাসজুড়ে নির্দিষ্ট প্যাকেজ বুকিং দিলে পাওয়া যাবে এটি। ফোন: ০১৯৭৩৩৩৮৮৮৯।
ওটু স্ন্যাপস
বিয়ের ছবি তোলা, ভিডিও ধারণ, মঞ্চসাজ ইত্যাদি নানা আয়োজন করে দিচ্ছে ওটু স্ন্যাপস।
ফেসবুক: www.facebook.com/o2snaps
প্রশিক্ষণ
চরকা
ফ্যাশন হাউস চরকার আয়োজনে শুরু হচ্ছে ফ্যাশন ডিজাইনার কর্মশালা। ঢাকায় তিন মাসব্যাপী এ কর্মশালা চলবে।

ফোন: ০১৭১২০৫২৪৮২।
ডায়েট কাউন্সেলিং
ডায়েট কাউন্সেলিং সেন্টারের আয়োজনে শুরু হচ্ছে উচ্চরক্ত চাপ রোগীদের বিশেষ খাবার রান্নার প্রশিক্ষণ। একই সঙ্গে কম ক্যালরি ও কম কোলেস্টেরলযুক্ত নানা খাবার তৈরিও শেখানো হচ্ছে। ফোন: ০১৯১২০১৩৬৯৬।
গৃহসুখন
নারীদের জন্য হাতের কাজ, পোশাক তৈরি, রান্না ইত্যাদি নানা প্রশিক্ষণ দিচ্ছে গৃহসুখন। ফোন: ০১১৯৯০৭৫৫৬৯।
রেডিয়েন্ট
রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনের আয়োজনে শুরু হচ্ছে অন্দরসাজের প্রশিক্ষণ। ফোন: ০১৬৭১৭৫৯৪৭৯।