নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের সাজ

ওমেনস ওয়ার্ল্ড
ওমেনস ওয়ার্ল্ড

ওমেনস ওয়ার্ল্ড
বিয়ের সাজের নানা প্যাকেজ দিচ্ছে ওমেনস ওয়ার্ল্ড। কনে সাজের সঙ্গে কনের সঙ্গী একজন বিনা মূল্যে সাজতে পারবেন। ছয় হাজার টাকা থেকে প্যাকেজ মূল্য শুরু। তাদের সবগুলো শাখাতেই এসব সুবিধা পাওয়া যাচ্ছে।
রেড
রেড বিউটি স্যালনে বিয়ের দুটি অনুষ্ঠানে সাজার বুকিং দিলেই পাবেন বিশেষ উপহার। বিনা মূল্যে বিয়ের ছবি তোলা বা পার্টি সাজ থেকে বেছে নিতে পারেন যেকোনোটি।
প্রশিক্ষণ
আলোকচিত্র
চঞ্চল মাহমুদ ফটোগ্রাফির আয়োজনে শুরু হবে আলোকচিত্র প্রশিক্ষণ। ভর্তি চলছে এখন।
১৩ ফেব্রুয়ারি ক্লাস শুরু হবে। ফোন: ০১৭১১৫২২১২৬।
পোশাকে নকশা

মীনা একাডেমির আয়োজনে চলছে পোশাকে নকশা করার নানা প্রশিক্ষণ। ব্লকপ্রিন্ট, বাটিক, টাইডাই, স্ক্রিনপ্রিন্ট ইত্যাদি শেখানো হবে। এ ছাড়া রান্না, ফুল সাজানো ইত্যাদিও শেখানো হয়।
ফোন: ০১৯১৩২৪০০০১।

জিনাত
জিনাত

খুদে শিল্পী প্রতিযোগিতা ও হস্তশিল্প মেলা
২৭ ফেব্রুয়ারি ঢাকার ১০৪, মনিপুরিপাড়ায় চলবে খুদে শিল্পী প্রতিযোগিতা ও হস্তশিল্প মেলা। সকাল নয়টা থেকে দিনব্যাপী চলবে এ আয়োজন। গান, ছবি আঁকা, আবৃত্তি ও নৃত্য বিভাগে শিশুরা প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। এ জন্য প্রতি শুক্র ও শনিবার উল্লিখিত ঠিকানায় বিকেল ৩টা ৩০ থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত নিবন্ধন করা যাবে। ফোন: ০১৭১৫০১৩৪৪৭।
কেনাকাটায় ছাড়
গৃহস্থালি পণ্যের ব্র্যান্ড ইন্টারন্যাশনাল হোমওয়্যার দিচ্ছে কেনাকাটায় ছাড়। বাসন, কেটলি, ফ্লাস্ক, রান্নার সরঞ্জাম ইত্যাদি পণ্য আছে তাদের। সব শাখাতেই ছাড় পাওয়া যাবে।
বিয়ের পোশাক
জিনাত এনেছে বর-কনের জন্য শাড়ি, লেহেঙ্গা, ওড়না, শেরওয়ানি, পাঞ্জাবি ইত্যাদি। পোশাকটি ফিট করিয়েও নেওয়ার সুবিধাও দেয় তারা। ঢাকার বনানীর ১১ নম্বর সড়কে তাদের বিক্রয়কেন্দ্র আছে।