নোটিশ বোর্ড

খাবারের আয়োজন
কোবে
জাপানি খাবারের বুফে এনেছে কোবে স্টেক অ্যান্ড সিফুড রেস্তোরাঁ। ঢাকার বনানী ১১ নম্বর সড়কে তাদের ঠিকানা। বাড়িতে খাবার
পৌঁছে দেওয়ার ব্যবস্থাও আছে। শিশুদের জন্য আলাদা খাবারের প্যাকেজও আছে।
পিৎজা ফ্যাক্টরি
নানা রকম পিৎজা নিয়ে যাত্রা শুরু করেছে পিৎজা ফ্যাক্টরি। অফিসে বা বাসায় হঠাৎ পিৎজা খেতে ইচ্ছা করলে ফোন করতে পারেন ০১৭৫৫৬৬০১৭০ নম্বরে। ৩০ মিনিটের মধ্যে আপনার কাছে পৌঁছে যাবে পছন্দের পিৎজা। এ সুযোগ পাবেন লালমাটিয়া, ধানমন্ডি আর মোহাম্মদপুরের ক্রেতারা। রেগুলার অথবা লার্জ এই দুই আকারের পিৎজার দাম পড়বে ৬০০ থেকে ১২০০ টাকা। মারগারিটা, পেপেরনি, মিটবলের মতো জনপ্রিয় ফ্লেভার ছাড়াও তন্দুরি, টুনার মতো ভিন্ন স্বাদের পিৎজাও পাওয়া যাবে। পিৎজা ফ্যাক্টরি খোলা থাকে সপ্তাহে প্রতিদিন, বেলা ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত। ফেসবুক: www.facebook.com/pizzafactorybd
বিয়ের আয়োজন
ওয়াইফা
বর্ষপূর্তি উপলক্ষে ওয়াইফা দিচ্ছে ছাড়। বিয়ে, গায়েহলুদ ইত্যাদি অনুষ্ঠানের সব আয়োজন করে দিচ্ছে তারা। এ ছাড়া প্রতিটি প্যাকেজের সঙ্গে বিনা মূল্যে ডিজিটাল অ্যালবাম ও ফটোবুক পাবেন।
ফোন: ০১৯৪৪১৪৪২৪৪।

বাটারফ্লাই
পয়লা বৈশাখ উপলক্ষে বাটারফ্লাই ওয়েডিং অ্যান্ড ইভেন্টস গ্রাহকদের দিচ্ছে উপহার। বিয়ের যেকোনো তিনটি আয়োজনের বুকিং দিলে থাকছে নবদম্পতির জন্য দুই দিন তিন রাতের মধুচন্দ্রিমার সুযোগ। মোমের আলোয় রাতের খাবার খাওয়াসহ পুরো আয়োজনটাই বিনা মূল্যে পাবেন। এ ছাড়া একটি আয়োজনের বুকিং দিলে বিনা মূল্যে বিয়ের আগের ছবি তুলতে পারবেন। ফোন: ০১৯৭৭০৭৭৯০৩।
নতুন শাখা
ঢাকার বনানী ১১ নম্বর সড়কে চান্দিওয়ালা ম্যানশনে চালু হলো ফ্যাশন হাউস লীলাবালির নতুন শাখা। এখানে পাবেন শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, কুর্তা, শিশুদের পোশাক ও নানা রকম অনুষঙ্গ।
নতুন পোশাক
স্বাধীনতা দিবস উপলক্ষে সাদাকালো এনেছে বিশেষ পোশাক। শিল্পী মনসুর উল করিমের আঁকা ‘নিরন্তর সাহসী’ এবং আবদুস শাকুর শাহর আঁকা ‘হত্যা বন্ধ কর’ শীর্ষক চিত্রকর্ম অবলম্বনে পোশাকগুলোর নকশা করা হয়েছে।
ঘরে তৈরি খাবার
ঘরে তৈরি জ্যাম, জেলি, কেক, কুকি ইত্যাদি পাবেন কুকস প্যালেটে। ০১৯১৪৬০০৭৭০ নম্বরে ফোন করে ফরমায়েশ দিলে পছন্দের খাবারটি বাড়িতে পৌঁছে দেবে তারা। শুধু ঢাকার ক্রেতাদের জন্য থাকছে এ সুযোগ। যেকোনো উপলক্ষে আপনার পছন্দমতো কেক বা কাপকেক বানিয়ে দিতে পারে। চাইলে জ্যাম বা জেলিতে চিনির পরিমাণও কম-বেশি করতে পারেন। তাদের পুরো মেনু পাবেন ফেসবুকে।
ফেসবুক: www.facebook.com/Cooks.palette
নতুন শাড়ি
উৎসবে পরার জন্য নতুন নকশার শাড়ি এনেছে ফরোয়ার্ড। জামদানি, তাঁত, মসলিন ইত্যাদি শাড়ি আছে। জামদানি সালোয়ার-কামিজের কাপড়ও আছে। ফেসবুক পেজের মাধ্যমেও ফরমায়েশ দিতে পারবেন। ফেসবুক: www.facebook.com/ forwordfashion
নতুন দোকান
২১ মার্চ চালু হলো নতুন পোশাকের দোকান জি অ্যান্ড জি কালেকশন। ঢাকার গুলশান ২, সড়ক ৪৩, বাড়ি ১৫ তাদের ঠিকানা। এখানে পাবেন শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তা ইত্যাদি। এদিন উদ্বোধনী উপলক্ষে আয়োজন করা হয় এক ফ্যাশন শোর।