নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদল
মাদল

ইউটিউবে সাজের আয়োজন
বাংলাদেশি ছয়জন ইউটিউব ব্যবহারকারী পয়লা বৈশাখ সামনে রেখে ভিন্ন রকমের মেকআপ ও হেয়ার স্টাইলের ভিডিও টিউটোরিয়াল বানিয়েছেন। তাঁরা সবাই নিয়মিত ইউটিউবে সাজগোজ-সংক্রান্ত টিউটোরিয়ালের ভিডিও দিয়ে থাকেন। উদ্যোক্তাদের একজন তামান্না ইসলাম জানালেন, ছয়টি ভিডিওতে সম্পূর্ণ ভিন্ন ছয় রকমের সাজের টিউটোরিয়াল দেখানো হবে। এতে অংশগ্রহণকারীরা হলেন:
জোবাইদা আশিক http://goo.gl/BXjVLJ, শিরি ফারহানা http://goo.gl/KpkMzS
তামান্না ইসলাম http://goo.gl/mTQ1t0, শাহনাজ শিমুল http://goo.gl/bz3bX7=
ফারহা খান http://goo.gl/nTs7hC এবং ওয়াসিফা আহমেদ http://goo.gl/hKl0lN

বৈশাখী
বৈশাখী

বৈশাখী আয়োজন
বৈশাখ উপলক্ষে মাদল এনেছে তাঁতের শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ, লুঙ্গি, মাটির তৈরি পণ্য এবং নানা উপহারসামগ্রী। আরও পাবেন হাতে ভাজা মুড়ি, চিঁড়া, খই, গুড়ের বাতাসা, তালমিছরি, সেমাই, বিন্নি চাল, কালো চাল, আমন চাল, লাল বিরুই, বাসমতী, কাউন, যবের ছাতু, মধু, সরিষার তেল, মরিচ আর হলুদের গুঁড়া। দেশি-বিদেশি বই ও অডিও অ্যালবামও আছে। ঠিকানা ৫৬/৪ (চতুর্থ তলা) পশ্চিম পান্থপথ, ঢাকা। ফোন: ০১৯৫৫৫৫২০৮০।

মেলা
বনানী: কানেকটিং এইজ এবং অরেঞ্জ ৩৬০ লিমিটেডের আয়োজনে পয়লা বৈশাখে দিনব্যাপী চলবে বৈশাখী মেলা। ঢাকার বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউ ও ২৭ নম্বর সড়কসংলগ্ন মাঠে এটি চলবে। সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত নানা আয়োজন থাকবে। বিকেল চারটা থেকে চলবে শফি মণ্ডল, কোনাল, অর্থহীন, মাইলস, ওয়ারফেজ প্রমুখ শিল্পী ও ব্যান্ডদলের সঙ্গীত পরিবেশন। আরও থাকবে নাগরদোলা, লাঠিখেলা, বানর খেলা, মোরগ লড়াই। নানা কুটির শিল্প ও হস্তশিল্পের স্টল থাকবে। এ আয়োজনের সহযোগী হিসেবে থাকছে এবিসি রেডিও, আশিয়ান গ্রুপ, নূর ইকো ব্রিক ও ফুড পান্ডা।

মহাখালী: ঢাকার মহাখালীর রাওয়া ক্লাবে চলছে বৈশাখী মেলা। অনলাইন নানা দোকানের পোশাক সংগ্রহ আছে এতে। মেলার আয়োজক ন্যাশনাল কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট।

দিল্লিতে ফখরুদ্দিনের খাবার
২৬ মার্চ স্বাধীনতা দিবসের বিশেষ আপ্যায়ন অনুষ্ঠানে অংশ নিল ফখরুদ্দিন কাচ্চি বিরিয়ানি। এদিন ভারতের দিল্লিতে বাংলাদেশ দূতাবাসে ছিল অনুষ্ঠান। তাতে এসেছিলেন অন্যান্য দেশের রাষ্ট্রদূতেরা। সেই অনুষ্ঠানে খাবার পরিবেশনের দায়িত্ব পায় ফখরুদ্দিন বিরিয়ানি। দেশি খাবার পরিবেশন করে সবার প্রশংসাও অর্জন করেন তাঁরা।

ফ্যাশন
ফ্যাশন

ফ্যাশন শো
বাংলা নববর্ষ উপলক্ষে নতুন নকশার পোশাক এনেছে জয়িতা। আর এসব পোশাক ক্রেতাদের সামনে তুলে ধরতেই ৩ এপ্রিল ঢাকার ধানমন্ডির বিক্রয়কেন্দ্রে আয়োজন করা হয় এক ফ্যাশন শো। নানা রকম কামিজ, শাড়ি, স্কার্ট ও শিশুদের পোশাক দেখা যায় এতে। এ ছাড়া ছেলেদের পাঞ্জাবি ও ফতুয়াও ছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ। তিনি বলেন, ‘বাজারে অনেক নামী ব্র্যান্ডের পোশাকের মধ্যে জয়িতাকে প্রথম সারিতে তুলে আনতে আপনাদের কাজ করতে হবে। তাই নকশা, রং ও মান ঠিক রেখে পোশাক বানাতে হবে। তাহলেই জয়িতা আরও এগিয়ে যাবে।’

ডায়মন্ড ওয়ার্ল্ড
ডায়মন্ড ওয়ার্ল্ড

ধানমন্ডিতে ডায়মন্ড ওয়ার্ল্ড
ঢাকার ধানমন্ডি ২৭ নম্বর সড়কে চালু হলো ডায়মন্ড ওয়ার্ল্ডের নতুন শাখা। প্রায় তিন হাজার বর্গফুটের এ শাখায় আছে নেকলেস সেট, চুড়ি, ব্রেসলেট, কানের দুল, নাকের ফুল, হাতের আংটি, গলার লকেট, গলার হার ইত্যাদি। পাওয়া যাবে সোনার গয়নাও। নানা ওজনের সোনার কয়েনও পাবেন এখানে। ডায়মন্ড ওয়ার্ল্ডের বিক্রয় ব্যবস্থাপক রাম প্রসাদ জানালেন, পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের সব শাখায় চার হাজার নতুন নকশার গয়না আসছে। বাংলা নববর্ষ উপলক্ষে এখানে ১৪ এপ্রিল প্রর্যন্ত যেকোনো গয়নায় (হীরা অথবা সোনা) মিলবে ৩০ শতাংশ ছাড়।

সেইলর
সেইলর

নতুন ফ্যাশন হাউস

প্রায় দুই দশক ধরে আন্তর্জাতিক অঙ্গনে পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে বাংলাদেশি প্রতিষ্ঠান ইপিলিয়ন। এবার বাংলাদেশি ক্রেতাদের জন্য তারা নিয়ে এল তাদের নতুন ব্র্যান্ড সেইলর। ৩ এপ্রিল এর উদ্বোধন করা হয় ঢাকার যমুনা ফিউচার পার্কে এবং পরের দিন ধানমন্ডির র্যাংগস কেবি স্কয়ারে। সেইলরের শুভেচ্ছাদূত হিসেবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি মডেল আসিফ আজিম হাঁটেন ফ্যাশন শোতে। আসিফ আজিম বলেন, ‘বাংলাদেশি ক্রেতাদের জন্য আন্তর্জাতিক মানের পোশাক নিয়ে এসেছে সেইলর।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইপিলিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজ উদ্দিন আল-মামুন, পরিচালক কিশোয়ার জাহানসহ সেইলরের কর্মকর্তারা।