নোটিশ বোর্ড

নতুন শাখা
৬ এপ্রিল ঢাকার ধানমন্ডি ৫ নম্বর সড়কের ৬ নম্বর বাড়িতে যাত্রা শুরু হলো দেশালের নবম শাখার। উদ্বোধনী অনুষ্ঠানে ছিল জলের গানের পরিবেশনা। এদিন বাতাসা, বিন্নি ধানের খই, কদমা দিয়ে অতিথিদের আপ্যায়ন করেন দেশালের ডিজাইনাররা।
প্রশিক্ষণ
আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকাতে শুরু হচ্ছে অন্দরসাজের প্রশিক্ষণ। ফোন: ০১৮১৯২৮৬০০১।
ছেলেদের সৌন্দর্যচর্চায় গ্রুমিং লাউঞ্জ
ছেলেদের সৌন্দর্যচর্চার নানা আয়োজন নিয়ে নগরে যাত্রা শুরু করেছে সৌন্দর্য সেবা কেন্দ্র গ্রুমিং লাউঞ্জ। ঢাকার উত্তরায় ১৩ নম্বর সেক্টরের সোনারগাঁ জনপথ রোডের ১৫ নম্বর বাড়িতে তাদের ঠিকানা। সেবাকেন্দ্র উদ্বোধন ও বাংলা নববর্ষ উপলক্ষে গ্রুমিং লাউঞ্জ তাদের সব ধরনের সেবায় ১০ শতাংশ ছাড় দিচ্ছে বৈশাখের প্রথম সাত দিন। ৯ এপ্রিল গ্রুমিং লাউঞ্জের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী জেমস। ফিতা কেটে উদ্বোধনের পর জেমস বলেন, ‘আশা করছি এখানে এসে গ্রাহকেরা তাঁদের চাহিদা মতো সেবা পাবেন।’
এখানে ফিশ পেডিকিওর, জ্যাকুজ্জি, স্টিম বাথ, স্যনা, থাই ম্যাসাজ, মালয়েশিয়ান ফুড থেরাপি, স্পা, চুল কাটানো, শেভ, ফেসিয়ালসহ প্রায় ৭০ রকম সুবিধা থাকছে। গ্রুমিং লাউঞ্জের প্রধান পরিচালন কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, ‘আমরা চেষ্টা করেছি আধুনিক সেবা দিয়ে গ্রুমিং লাউঞ্জকে সাজাতে।’