নোটিশ বোর্ড

বৈশাখে থামি
নতুন ধরনের পোশাকে সেজেছে ঢাকাই থামি। ধানমন্ডি ২৭ নম্বর রোডের জেনেটিক প্লাজায় তাদের বৈশাখী সংগ্রহের মধ্যে আছে কিশোরীদের ফিউশন থামি, কামিজ, কুর্তাসহ নানা কিছু।
নতুন শাখা
আড়ং
ফ্যাশন হাউস আড়ং নতুন শাখা চালু করেছে রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। ৩১ মার্চ থেকে ক্রেতাদের জন্য খুলে দেওয়া হয়েছে এই শাখা। শপিং মলের টাওয়ার অংশে লেভেল ১ থেকে ৪ পর্যন্ত আড়ংয়ের পোশাক ও গৃহস্থালি পণ্য পাওয়া যাচ্ছে।

জড়োয়া হাউস
গয়নার দোকান জড়োয়া হাউসের নতুন শাখা চালু হয়েছে ধানমন্ডির ৬ নম্বর রোডে। ৭ এপ্রিল ধানমন্ডির সপ্তক মাহবুবা গ্রান্ডিউরের নিচতলায় নতুন শাখার উদ্বোধন করেন সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির ও জড়োয়া হাউসের ব্যবস্থাপনা পরিচালক বাদল রায়। একই সঙ্গে অনুষ্ঠানে শিশিরকে জড়োয়া হাউসের ডিজিটাল মাধ্যমের শুভেচ্ছাদূত ঘোষণা করা হয়। উদ্বোধনের পর শিশির বলেন, ‘এখানে নানা ধরনের গয়না পাওয়া যায়। আশা করি সবার ভালো লাগবে।’
বাজারে নতুন পণ্য
মালয়েশিয়াভিত্তিক সুগন্ধি ওয়ানড্রপ এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে। বাংলাসপারের সব শাখায় পাওয়া যাবে সুগন্ধি। ১৭৫০ টাকার একটি বাক্সে আট ধরনের সুগন্ধি দিচ্ছে ওয়ানড্রপ। যেখানে রয়েছে নারী ও পুরুষ উভয়ের জন্যই সুগন্ধি।