নোটিশ বোর্ড

নতুন স্বাদের কফি
আমেরিকার ওহাইওর ক্রিমসন কাপ কফি এবার পাওয়া যাচ্ছে ঢাকায়। ঢাকার বনানী ১১ নম্বর সড়কে কলম্বাস কফি শপ পরিবেশন করছে এটি। ব্রাউনি, ডোনাট, চকলেট কেক, রেড ভেলভেট কেকের মতো নানা ডেজার্টও পাওয়া যাবে এখানে। আরও আছে আরমান্ডোস কফি ব্লেন্ড।
১৯৯১ সালে আমেরিকায় যাত্রা শুরু করে ক্রিমসন কফি। ঢাকায় এই কফি পরিবেশনের জন্য কর্মীরা বিশেষ প্রশিক্ষণ পেয়েছেন আমেরিকা থেকে। ফেসবুক : fb.com/columbuscoffeebd
আমারি ঢাকা
মায়েদের জন্য নানা আয়োজন রেখেছে হোটেল আমারি ঢাকা। তাদের ফেসবুক পেজে ছবি পোস্ট করে পেতে পারেন নানা উপহার। এ ছাড়া মা দিবসে বিশেষ ছাড় থাকছে হোটেল কক্ষ ভাড়া এবং খাবারে।
ফেসবুক: facebook.com/AmariDhaka
রবীন্দ্রজয়ন্তী
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে নিত্য উপহার এনেছে টি-শার্ট, ব্যাজ, মগ ইত্যাদি। ঢাকার আজিজ সুপার মার্কেটে তাদের বিক্রয়কেন্দ্রে এসব পাওয়া যাবে।

ছেলেদের শার্ট
নানা রকম প্রিন্টে ছেলেদের শার্ট এনেছে মেনজ ক্লাব। আরামদায়ক কাপড় ব্যবহার হয়েছে এতে।
সৌন্দর্যচর্চাকেন্দ্র
উপস্থিত দর্শকদের চমক দিতেই বউ সাজে মঞ্চে এলেন কণ্ঠশিল্পী শাকিলা জাফর। চমকই বটে! এমন সাজে তাঁকে ইদানীং কেউ দেখেছেন কি না, ভাবার আগেই আরও কয়েকজন মডেল হাজির হলেন মঞ্চে। তবে মডেলদের চেয়ে আলাদা করে চোখে পড়ল তাঁর সাজ।

১ মে ঢাকার গুলশানের একটি কনভেনশন সেন্টারে নাহিন’স ম্যাজিক্যাল মেকওভারের যাত্রা শুরু হলো। ক্যাটওয়াক শেষে উপস্থিত অতিথিদের সঙ্গে নাহিন’স-এর স্বত্বাধিকারী নাহিদ নওরীন জাহানকে পরিচয় করিয়ে দেন অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশের বিজ্ঞাপন ও নাটকে শিল্পীদের রূপসজ্জায় দীর্ঘদিন কাজ করেছেন নাহিন। এখন থেকে তিনি বিউটি স্যালন ও ফিটনেস সেন্টার ড্যাজেল-এ নিয়মিতভাবে বউ সাজাবেন। অন্যান্য সাজও করা যাবে নাহিনের কাছ থেকে।
মা দিবস
ওয়েডিং ডায়েরি
১০ থেকে ১৭ মে পর্যন্ত মাকে সঙ্গে নিয়ে ছবি তোলার নানা প্যাকেজ দিচ্ছে ওয়েডিং ডায়েরি। নানা উপহারও আছে। ফোন: ০১৯৭৫৫৫৬৬৩৩।