নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোকচিত্র প্রতিযোগিতা
প্রকৃতিবিদ দ্বিজেন শর্মার জন্মদিন উপলক্ষে আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করেছে তরুপল্লব। প্রকৃতি বিষয়ে একজন প্রতিযোগী দুটি করে ছবি পাঠাতে পারবেন। তরুপল্লবের সদস্য ছাড়া যে কেউ এতে অংশ নিতে পারবেন। ছবি সম্পাদনা করে পাঠানো যাবে না। ছবির সঙ্গে আলাদাভাবে প্রতিযোগীর নাম, ফোন নম্বর, ঠিকানা ও ই-মেইল আইডি পাঠাতে হবে। ছবির মাপ ২৫০০ পিক্সেল। ৩১ মের মধ্যে ই-মেইল করে ছবি পাঠাতে হবে এই ঠিকানায়: tarupallab@gmail. com।

বিয়ের আয়োজন
বিয়ের মঞ্চসাজে বৈচিত্র্য এনেছে ম্যাজিক মোমেন্টস। নির্দিষ্ট রং বা ভাবনা অনুযায়ী অনুষ্ঠানের আয়োজন করে দেবে তারা। ফেসবুক: www.facebook.com/magicmomentsbd

ছাড়
মায়াসীরের সবগুলো শাখায় চলছে মূল্য ছাড়। ১৫ মে পর্যন্ত শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, গয়না ইত্যাদি পণ্যে ছাড় পাবেন।