নোটিশ বোর্ড
বিশুদ্ধ পানির ব্যবস্থা
বাড়ির পানির ট্যাংক পরিষ্কারের কাজ করে দিচ্ছে হেলদি ট্যাংক বিডি। প্রশিক্ষিত কর্মীদের দিয়ে ট্যাংকের ময়লা, কাদা, শেওলা ও বিষাক্ত গ্যাস পরিষ্কার করানো যাবে। নিরাপদ পদ্ধতিতে ট্যাংক জীবাণুমুক্ত করে দিতে পারে তারা। ফোন: ০১৮৪৭১০২৫৫১।
সৌন্দর্যচর্চা
হারমনি স্পা
আয়ুর্বেদিক সৌন্দর্যচর্চার নানা প্যাকেজে ছাড় দিচ্ছে হারমনি স্পা। এ ছাড়া চুল কাটা, ফেশিয়াল, মেকআপ ইত্যাদি সুবিধাও আছে। ফোন: ০১৭১৬৭৪৯৪৭৯।
নভীনস
২৩ মে নভীনসের চট্টগ্রাম শাখায় বিনা মূল্যে সৌন্দর্যচর্চার পরামর্শ দেবেন নভীনসের রূপবিশেষজ্ঞ আমিনা হক। এ ছাড়া তাদের ঢাকা ও চট্টগ্রাম শাখায় ফেশিয়াল ও চুলের যত্নে ছাড় দিচ্ছে তারা। ফোন: ০১৭২১১১৫৯০০।

গরমের পোশাক
লিনেন, জর্জেট বা সুতি কাপড়ে তৈরি গরমের পোশাক এনেছে ক্যাটস আই। ফুলেল ও জ্যামিতিক মোটিফের নকশা এবং উজ্জ্বল রং ব্যবহার করা হয়েছে এতে। মেয়েদের টপ, কুর্তা, ছেলেদের শার্ট, টি-শার্ট, পাঞ্জাবি ইত্যাদি আছে। ফেসবুক: www.fb.com/CatsEyeLtd

স্মারক
১১ জ্যৈষ্ঠ কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে নিত্য উপহার এনেছে নানা রকম স্মারক। আছে মগ, টি-শার্ট ও ব্যাজ।
প্রশিক্ষণ
রেডিয়েন্ট
স্বল্পমেয়াদি নানা প্রশিক্ষণের আয়োজন করেছে রেডিয়েন্ট। বনসাই তৈরি, অন্দরসাজ, ইকেবানা ইত্যাদি নানা বিষয়ে কোর্স আছে।
ফোন: ০১৬৭১৭৫৯৪৭৯।
ইনোভেটিভ ডিজাইন
অন্দরসাজ, পোশাক তৈরি, কাচ সাজানো, ইকেবানা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে ইনস্টিটিউট অব ইনোভেটিভ ডিজাইন। ফোন: ০১৭৩৩৯৬৯৬৪৪।

নানা স্বাদের রুটি
ঘরে ঢুকতেই মনে হলো এ যেন এক খাবারের জাদুঘর। চারপাশে দেয়ালে তাক করে রাখা হয়েছে হরেক রকম রুটি। আদতে এগুলো খাবার জন্যই বানানো হয়েছে, তবে আগাম জানা না থাকলে যে কেউ এ বিশাল ও বিচিত্র আকারের রুটিগুলোকে শোপিস ভেবে ভুল করে বসবে। ঢাকার ওয়েস্টিন হোটেল তাদের খাবারের তালিকায় যুক্ত করেছে নানা স্বাদের রুটি। চকলেট চিপ অ্যান্ড রেইজিন, সানড্রায়েড টমেটো, রোজমেরি অ্যান্ড সিসল্ট, পলেন্টা অ্যান্ড পার্মিজান, গ্র্যানলা, মাল্টিগ্রেইন ইত্যাদি ব্যবহারে তৈরি হয়েছে রুটিগুলো। ১৪ মে ওয়েস্টিনে নতুন রুটিগুলোর পরিচিতি অনুষ্ঠানে প্রধান শেফ শুভব্রত মৈত্র ও তাঁর সহকর্মীরা এসব জানান।

মসলিন শাড়ি
গরমে নানা উৎসব ও অনুষ্ঠানে পরার মসলিন শাড়ি এনেছে জিনাত ফ্যাশন। হ্যান্ডপেইন্ট, এমব্রয়ডারি ও কারচুপি কাজ করা হয়েছে শাড়িগুলোতে। ঢাকার বনানী ১১ নম্বর সড়কে তাদের বিক্রয়কেন্দ্র আছে।