নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাবটেক্স
অ্যাবটেক্স

মেহেদি প্রতিযোগিতা
চতুর্থবারের মতো দেশজুড়ে মমতাজ মেহেদি আয়োজন করছে হাতে মেহেদি আঁকা প্রতিযোগিতা। ‘আমরা নারী, আমরাও পারি মমতাজ মেহেদি রঙে রাঙাতে’-এই স্লোগানে প্রতিযোগিতাটি শুরু হচ্ছে। দেশের চারটি বিভাগ—ঢাকা, খুলনা, রাজশাহী ও রংপুর থেকে বাছাইপর্ব শুরু হবে। প্রতিটি বিভাগ থেকে ১০ জন করে মোট ৪০ জন বিজয়ীকে নিয়ে ঢাকাতে থাকবে গালা রাউন্ড । সেখান থেকে ১০ জনকে বাছাই করা হবে। তা থেকে বিচারকমণ্ডলীর ভোটে চূড়ান্তভাবে তিনজন বিজয়ী হবেন। প্রতিযোগিতায় অংশ নিতে দেশজুড়ে নিবন্ধন চলবে ৩০ মে পর্যন্ত। প্রতিযোগিতার সব পর্ব প্রচার করবে এনটিভি। নিবন্ধন করতে দেখুন ওয়েবসাইট: www.ntvbd। ফোন: ০১৭১৪০৮৫২৮

অনলাইনে কেনাকাটা
ওয়েবসাইট ও ফেসবুকের মাধ্যমে কেনাকাটার সুবিধা দিচ্ছে অ্যাবটেক্স বিডি। জ্যাজি ও স্যাসি নামে মেয়েদের পোশাকের দুটি সংগ্রহ এনেছে তারা। এ ছাড়া ক্রেতাদের পছন্দ অনুযায়ী নানারকম পোশাক তৈরির ফরমায়েশও করা যাবে। ওয়েবসাইট: www.abtex.co ফেসবুক: www.fb.com/ABTEXBD

ছাড়
রঙ
বছরজুড়ে ক্রেতাদের ছাড় দেওয়ার জন্য আলাদা বিক্রয়কেন্দ্র করেছে ফ্যাশন হাউস রঙ। সাশ্রয়ী রঙ নামে তাদের এই শাখায় সব সময় রঙের পণ্য ছাড়ে বিক্রি হচ্ছে। ২০ বছর পূর্তি উপলক্ষে তারা এবার দিচ্ছে ‘ডাবল বোনাস’ সুযোগ। এখানকার পণ্যে ক্যাশব্যাক সুযোগ দিচ্ছে তারা। শান্তিনগর টুইন টাওয়ার শপিং কমপ্লেক্সে সাশ্রয়ী রঙের ঠিকানা।

রেড
রেড বিউটি স্যালন দিচ্ছে গ্রাহকদের জন্য হ্যাপি আওয়ার সুবিধা। প্রতি রবি থেকে বুধবার সকাল সাড়ে নয়টা থেকে বেলা দুইটার মধ্যে এখানে থাকছে ছাড়। ঢাকার বনানী ৭ নম্বর সড়কে তাদের ঠিকানা।

বিয়ের ছবি
ওয়েডিং চ্যাপেল

জুন মাসজুড়ে বিয়ের ছবি তোলার নানা প্যাকজে ছাড় দিচ্ছে ওয়েডিং চ্যাপেল। বিয়ে-পরবর্তী প্যাকেজে ঢাকা ও এর আশপাশে যেকোনো স্থানে বর-কনের ছবি তোলার ব্যবস্থাও রেখেছে তারা। ফেসবুক: www.fb.com/Weddingchapelbd?ref=hl

ওটু স্ন্যাপস

বিয়ের ছবি তোলা ও অনুষ্ঠান ব্যবস্থাপনার কাজ করে দিচ্ছে ওটু স্ন্যাপস। এ ছাড়া বর-কনের পছন্দের কোনো স্থানে গিয়ে তোলার ব্যবস্থাও আছে। ফেসবুক: www.fb.com/o2snaps

প্রশিক্ষণ

সৌন্দর্যচর্চা: রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীনের তত্ত্বাবধানে শুরু হচ্ছে তিন দিনের সৌন্দর্যচর্চা প্রশিক্ষণ। ঢাকার ধানমন্ডিতে ৫-৭ জুন চলবে এটি। ফোন: ০১৭১১৫২২১২৬।

বনসাই: বাংলাদেশ বনসাই সোসাইটির আয়োজনে শুরু হচ্ছে বনসাই তৈরির প্রশিক্ষণ। ফোন: ০১৭১১৮১০২৬২।