নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাবারের আয়োজন

র‌্যাডিসন
র‌্যাডিসন

র‌্যাডিসন
ঢাকার র‌্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেলে চলছে কাবাব উৎসব। ৯ জুন পর্যন্ত এখানে পাবেন নানা স্বাদের কাবাব। নিরামিষভোজীদের জন্যও আছে নানা আয়োজন।
আমারি ঢাকা
ঢাকার গুলশানের হোটেল আমারি ঢাকার লেভেল ১৩তে চালু হলো বুফে রেস্তোরাঁ আমায়া ফুড গ্যালারি। এই রেস্তোরাঁর অন্যতম আকর্ষণ হলো জাপানি, থাই, ভারতীয় ও চায়নিজ খাবারের চারটি আয়োজন। সপ্তাহের প্রতিদিন দুপুর বা রাতের খাবার খেতে পারবেন এখানে। ২৭ মে থেকে এই সুবিধা চালু হয়েছে আমায়া ফুড গ্যালারিতে। এ ছাড়া ঢাকা রেস্তোরাঁ সপ্তাহ উপলক্ষে এখানে ৪ জুন পর্যন্ত বিশেষ ছাড়ে খাবার খেতে পারবেন।

স্যাফায়ারের প্রসাধনী
স্যাফায়ারের প্রসাধনী

নতুন প্রসাধনীর দোকান
নানা রকম প্রসাধনী নিয়ে ঢাকার যমুনা ফিউচার পার্কের নিচতলায় চালু হলো স্যাফায়ার। মূলত যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে এসব প্রসাধনী আমদানি করে তারা। ম্যাক, বডিশপ, কাভারগার্ল, বাথ অ্যান্ড বডি ওয়ার্কস, ওলে, লরিয়েল ইত্যাদি নানা ব্র্যার‌্যান্ডের প্রসাধনী পাবেন এখানে। এ ছাড়া অনলাইনেও কিনতে পারবেন। ফেসবুক: www.facebook.com/sapphirebangladesh