নোটিশ বোর্ড
উদ্বোধন
ঢাকায় নতুন আঙ্গিকে চালু হলো সুপারশপ স্বপ্নর গ্রিন রোড শাখা। গত ২৮ মে এর উদ্বোধন করেন এসিআই লজিস্টিকস লিমিটেডের নির্বাহী পরিচালক সাব্বির হাসান। সাত হাজার বর্গফুটের বেশি এলাকাজুড়ে এই শাখায় পাবেন শাকসবজি, ফল, মাছ, মাংস, শিশুদের নানা পণ্য, প্রসাধনী, খেলনা ইত্যাদি।

ছেলেদের পোশাক
মেনজ ওয়ার্ল্ড এনেছে ছেলেদের জন্য ক্যাজুয়াল ও ফরমাল ধাঁচের পোশাক। নানা রকম শার্ট, প্যান্ট ও পাঞ্জাবি রয়েছে তাদের সংগ্রহে। ঢাকার যমুনা ফিউচার পার্ক, মালিবাগ ফরচুন শপিং মল ইত্যাদি স্থানে তাদের শাখা আছে। ফেসবুক: www.facebook.com/mensworldbd
নতুন পোশাক
নানা নকশার শাড়ি ও সালোয়ার-কামিজ এনেছে ফরওয়ার্ড। ব্যবসায়ীদের জন্য পাইকারি দামেও পোশাক বিক্রি করে তারা। ঢাকার ইস্টার্ন মল্লিকা শপিং মলে তাদের বিক্রয়কেন্দ্র আছে। ফেসবুক: www.facebook.com/forwardfashionltd

নতুন শাখা
খুলনায় চালু হলো ফ্যাশন হাউস অঞ্জনসের নতুন শাখা। খুলনা শহরে নিউমার্কেট-সংলগ্ন ইডেন প্লাজার নিচতলায় এর অবস্থান। এখানে পাবেন শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, ফতুয়া, শিশুদের পোশাক ও ঘর সাজানোর নানা পণ্য।
সৌন্দর্যচর্চার আয়োজন
১৯ জুন থেকে আগামী ৮ জুলাই পর্যন্ত কিউবেলা দিচ্ছে সৌন্দর্যচর্চার নানা সুবিধা। চুল কাটা, চুল রিবন্ডিং, ফেয়ার পলিশ, ফেসিয়াল, ম্যানিকিওর, পেডিকিওর ইত্যাদিতে ছাড় দিচ্ছে তারা।
প্রশিক্ষণ
গৃহসুখনে চলছে সৌন্দর্যচর্চা ও হস্তশিল্প প্রশিক্ষণ। এ ছাড়া খাবার তৈরি, প্রক্রিয়াজাতকরণ, পোশাক তৈরি ইত্যাদিও শেখানো হয়। ফোন: ০১১৯৯০৭৫৫৬৯।