নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাকল আপ
বাকল আপ

ঈদের পোশাক
স্মার্টেক্স
স্মার্টেক্স এনেছে নানা নকশার আরামদায়ক ঈদপোশাক। মেয়েদের নানা রকম কুর্তা, সালোয়ার-কামিজ, ছেলেদের পাঞ্জাবি, শিশুদের পোশাক—সবই আছে তাদের সংগ্রহে।
বাকল আপ
হালকা রঙে তৈরি আরামদায়ক ঈদপোশাক এনেছে বাকল আপ। ঢাকার যমুনা ফিউচার পার্ক এবং বসুন্ধরা সিটি শপিং মলে তাদের শাখা আছে।
শৈল্পিক
নতুন নকশার শাড়ি, সালোয়ার কামিজ, টপ, ফতুয়া, পাঞ্জাবি, শার্ট, ফতুয়া এনেছে শৈল্পিক। ঢাকার যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি শপিং মল এবং চট্টগ্রামের দেওয়ান হাটে তাদের শাখা আছে।
সিলভার রেইন
ছেলেদের জন্য নানা নকশার পাঞ্জাবি ও টি–শার্ট এনেছে সিলভার রেইন। মেয়েদের টপও পাবেন।

স্মার্টেক্স
স্মার্টেক্স

ঈদমেলা
উদ্যোগ
২৫ থেকে ২৯ জুন ঢাকার গুলশানে নবাব বাই ওয়েস্টিনে চলবে উদ্যোগ। শৈলী, স্ট্রিংস, বৃক্ষ ও সুইট পটেটো—এ চারটি প্রতিষ্ঠান অংশ নেবে এতে। এখানে পাবেন নানা রকম গয়না, শাড়ি, সালোয়ার–কামিজ, ঘর সাজানোর গাছ ইত্যাদি। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত এটি চলবে।
টি অ্যান্ড এস
ঢাকার ধানমন্ডির দৃক গ্যালারিতে চলছে ঈদমেলা। টি অ্যান্ড এস ইভেন্টসের আয়োজনে এ মেলায় থাকছে নানা রকম পোশাক। চলবে ২৭ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত।

.
.

কক্সবাজারে বেড়ানো
দুজনের জন্য দুই রাতের কক্সবাজার বেড়ানোর প্যাকেজ দিচ্ছে নভোএয়ার। ২৬ হাজার ১৩৮ টাকার এ প্যাকেজে ঢাকা থেকে কক্সবাজার বিমানভাড়া, হোটেলে থাকা, সকালের নাশতা ও বিমানবন্দর থেকে হোটেলে যাওয়া অন্তর্ভুক্ত। এ ছাড়া ঢাকা থেকে সিলেট, যশোর ও চট্টগ্রাম ভ্রমণে ছাড় দিচ্ছে তারা। ফোন: ০১৭৫৫৬৫৬৬৬০।
সৌন্দর্যচর্চা
ছেলেদের সৌন্দর্যচর্চায় ছাড় দিচ্ছে মেনস কেয়ার। ২০ রমজান পর্যন্ত এখানে রিবন্ডিং, ফেিশয়াল, ম্যানিকিওর, পেডিকিওর ইত্যাদিতে ছাড় চলবে। ঢাকার ১/১, ব্লক–সি, মোস্তফা প্যালেস লালমাটিয়া এবং ধানমন্ডি ১৫ নম্বর কেয়ারী প্লাজায় তাদের শাখা আছে।
উপহারের দোকান

ঢাকার বসুন্ধরা সিটি শপিং মলে চালু হলো ওয়েডিং ডায়েনি গিফট শপ। নানা রকম মগ, ডিজিটাল ফটোফ্রেম, অ্যালবাম, ফটোবুক, টি–শার্ট ইত্যাদি পাওয়া যাবে এখানে। এ ছাড়া ওয়েডিং ডায়েরিতে বিয়ের ছবি তোলা ও ভিডিও ধারণের বুকিং দেওয়া যাবে এখান থেকে।