নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বদল
বদল

গ্রিলার্স চ্যালেঞ্জ
‘ইন্টারন্যাশনাল গ্রিলার্স চ্যালেঞ্জ’-এ বাংলাদেশ থেকে অংশ নিতে যাচ্ছেন ঢাকার বনানী নানদোসের গ্রিলার আরিফ। পুরো এক মাস ধরে নানদোস বাংলাদেশের গ্রিলাররা নিজেদের আন্তর্জাতিক মানের জন্য তৈরি করেছেন। বিখ্যাত পেরি-পেরি চিকেনের আসল স্বাদ তৈরি করতে তাঁরা ব্যয় করেছেন ঘণ্টার পর ঘণ্টা। প্রাথমিকভাবে নানদোস তাদের চারটি শাখা থেকে বাছাই করেছে চার গ্রিলারকে। ঢাকার গুলশান-১ শাখার রেজাউল, গুলশান-২ শাখার বিল্লাল এবং ধানমন্ডি শাখার মামুনকে পরাজিত করে সেরা গ্রিলারের খেতাব জিতে নিয়েছেন বনানী শাখার কর্মী আরিফ। কানাডায় ‘ওয়ার্ল্ডস বেস্ট গ্রিলার’ প্রতিযোগিতায় অংশ নিতে যাবেন আরিফ।

ঈদ মেলা
এখনই ডট কম
এখনই ডট কমের আয়োজনে ২৫ জুন থেকে শুরু হয়েছে ডিজিটাল ঈদ মেলা। অনলাইনে এই মেলা থেকে কিনতে পাবেন পাঞ্জাবি, সালোয়ার-কামিজ, শাড়ি, কুর্তা, টি-শার্ট ও নানা রকম উপহারসামগ্রী। মেলা চলবে ১৫ জুলাই পর্যন্ত। ওয়েবসাইট: www.akhoni.com

হাটুরে
১৪টি অনলাইন দোকান মিলে আয়োজন করেছে ‘হাটুরে’ শীর্ষক ঈদ মেলা। ঢাকার বনানী ১১-এর জেনেটিক পয়েন্টের অষ্টম তলায় ‘মোড়’-এ বসছে এই মেলা। আগামী ২ থেকে ৪ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। এখানে পাবেন শাড়ি, পাঞ্জাবি, কুর্তা, গয়না, টি-শার্ট, ঘর সাজানোর গাছ, দেশি চাল, ঘি ও মধু। এতে অংশ নিচ্ছে বেস্ট বাংলাদেশ, তুগুন, রাঙ্গা, রেগা, লাল কাজল, গুটিপোকা, দ্বৈত, প্যাঁচা, জলছাপ, এক্সারো, চারুমেলা, আজমুনস অ্যাটায়্যার, সায়রা ও রূপকথা জামদানি।
নতুন পোশাক

মাদল এনেছে নানা রকম শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, পাজামা, লুঙ্গি, কটি, শিশুদের পোশাক, গয়না ইত্যাদি। দেশের নানা অঞ্চল থেকে সংগ্রহ করা হাতে ভাজা মুড়ি, ঘি, সরিষার তেল, সেমাই, বেসন ইত্যাদিও পাবেন। আরও আছে নানা রকম বই ও অডিও অ্যালবাম। ঢাকার ৫৬/৪, পশ্চিম পান্থপথে তাদের ঠিকানা।

ঢং
ঢং

রকমারি শাড়ি
অনলাইন দোকান ঢং এনেছে নানা রকম জমকালো শাড়ি। গাদোয়াল, সুতি, কাঞ্জিভরম, সিল্ক ইত্যাদি শাড়ি পাবেন। নানা নকশার গয়নাও আছে।
ফেসবুক: www.facebook.com/Dhong.31
কেনাকাটায় ছাড়
টপ টেন ফেব্রিক দিচ্ছে কেনাকাটায় ছাড়। রমজান মাসজুড়ে তাদের সব কটি বিক্রয়কেন্দ্রে ছাড় চলবে। এখানে পাবেন ছেলেদের শার্ট, প্যান্ট, ব্লেজার ইত্যাদি তৈরির জন্য নানা রকম কাপড়।

ঠিকানা বদল
নতুন ঠিকানায় যাচ্ছে ফারজানা শাকিলস মেকওভার স্যালন। ঢাকার গুলশানে তাদের পুরোনো ঠিকানা থেকে স্থানান্তর হয়ে গুলশান-১-এর স্যাম টাওয়ারে (লেভেল-২, বাড়ি-৪, সড়ক-২২) এসেছে তারা। নানা রকম সৌন্দর্যচর্চার পাশাপাশি স্পা থাকছে এখানে।

শিশুদের পোশাক
লিটল চ্যাম্পস এনেছে শিশুদের পোশাকের সংগ্রহ। ঢাকার ওয়ারী ও সাভারের নিউমার্কেটে তাদের বিক্রয়কেন্দ্র আছে। নানা রকম টপ, পাঞ্জাবি, ফ্রক, কুর্তা, শার্ট, টি-শার্ট, জুতা, স্যান্ডেল ইত্যাদি পাবেন এখানে।