নোটিশ বোর্ড

ছবি আঁকা কর্মশালা
শিল্পী মাসুমা খানের তত্ত্বাবধানে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ছবি আঁকা কর্মশালা। ৬ থেকে ২৪ বছর বয়সী যে-কেউ এতে অংশ নিতে পারবে। ঢাকার ধানমন্ডি ও বনানীতে ক্লাস চলবে। এ জন্য ভর্তি নেওয়া হবে ৩১ জুলাই ও আগামী ৭ আগস্ট ঢাকার ধানমন্ডির সাউথ ব্রিজ স্কুলে। ফোন: ০১৭১১৬৭৮৪৮৩।
প্রশিক্ষণ
অলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকায় শুরু হচ্ছে অন্দরসাজ প্রশিক্ষণ। তিন মাস ও এক বছরব্যাপী কোর্স আছে। ফোন: ০১৮১৯২৮৬০০১।
পোশাক প্রদর্শনী
যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি ডিজাইনার পারভীন হোসেনের পোশাক প্রদর্শনী হয়ে গেল ঢাকার গুলশানে। ১০ জুলাই এর উদ্বোধনী দিনে এসেছিলেন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল ও লিপি খন্দকার, রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান ও আফরোজা পারভীন, আলোকচিত্রী চঞ্চল মাহমুদ প্রমুখ। ঈদের আগের দিন পর্যন্ত প্রদর্শনীটি চলে। শাড়ি, ব্যাগ, জুতা ইত্যাদি ছিল এতে।

ছেলেদের পোশাক
সোল স্টার
ছেলেদের জন্য আরামদায়ক নানা পোশাক এনেছে সোল স্টার। টি-শার্ট, পাঞ্জাবি, শার্ট ইত্যাদি আছে তাদের আয়োজনে। ফেসবুক: facebook/soulstarbd
মেনজ ওয়ার্ল্ড
ছেলেদের জন্য ক্যাজুয়াল ও ফরমাল দুই ধাঁচেরই পোশাক এনেছে মেনজ ওয়ার্ল্ড। ঢাকার যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি শপিং মল, টোকিও সিটি শপিং মল, সাভারের সিটি সেন্টার ইত্যাদি স্থানে তাদের বিক্রয়কেন্দ্র আছে।
বিয়ের ছবি
ওয়েডিং বাংলাদেশ
বিয়ের ছবি তোলা ও ফটোবুক তৈরিতে ছাড় দিচ্ছে ওয়েডিং বাংলাদেশ। ওয়েবসাইট: www.weddingbangladesh.org
ওয়েডিং কালার প্লাস
বিয়ের চারটি অনুষ্ঠানে ছবি তোলার বুকিং দিলেই বিনা মূল্যে একটি অনুষ্ঠানের ছবি তুলে দেবে ওয়েডিং কালার প্লাস। ভিডিও ধারণের ব্যবস্থাও আছে। ফোন: ০১৬১৫০০৫৬৭৬।

এ মৌসুমের পোশাক
বর্ষা ঋতুর প্রকৃতিকে মূল ভাবনা ধরে নানা পোশাক এনেছে লেডি। নীল, সবুজ, হলুদ ইত্যাদি রং ব্যবহার হয়েছে পোশাকে।
শিশুদের পোশাক
শিশুদের জন্য নানা নকশার পোশাক এনেছে ক্যাটস আই কিডস। এবার অনলাইনেও কিনতে পারবেন এসব পোশাক। ওয়েবসাইট: www.catseye.com.bd
বিয়ের আয়োজন
বিয়ে ও গায়েহলুদের অনুষ্ঠানের আয়োজন করে দিচ্ছে ওয়েডিং ডেকোর বাই নুসরাত। বিয়ের ছবি ও ভিডিও, মঞ্চসাজ, ডালা-কুলা, হলুদের গয়না ইত্যাদি করে দেয় তারা। ফেসবুক: facebook.com/weddingdecorbynushrat