নোটিশ বোর্ড

বিয়ের সাজ
ওমেনস ওয়ার্ল্ড
এই মৌসুমে কনেদের জন্য ওমেনস ওয়ার্ল্ড বিভিন্ন ব্রাইডাল প্যাকেজে ছাড় দিচ্ছে। বিয়ের আগে ও পরের প্যাকেজ নিলে ব্রাইটনিং ফেসিয়াল, পেডিকিওর, ম্যানিকিওর ও ওয়াক্সিংয়ের সেবা পাওয়া যাবে বিনা মূল্যে।
হারমনি স্পা ও ক্লিওপেট্রা বিউটি স্যালন
হারমনি স্পা ও ক্লিওপেট্রা বিউটি স্যালন দিচ্ছে বিভিন্ন ধরনের বিয়ের সাজ এবং পার্টি মেকআপের প্যাকেজ। এ ছাড়া কনের সাজের সঙ্গে কনের একজন সঙ্গী পাচ্ছে বিনা মূল্যে সাজার সুযোগ। ফোন: ০১৭৪১২১৯৬২৪
পুরস্কার বিতরণ
অনলাইন খাদ্য সরবরাহকারী সংস্থা ফুড পান্ডার আয়োজনে হয়ে গেল সেভ ওয়ান আওয়ার নামে ক্যাম্পেইনের পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের অনুরোধ করা হয় তাঁরা যেন ছবি অথবা ছোট ভিডিওর মাধ্যমে ফুড পান্ডায় খাবার অর্ডার দেওয়ার মাধ্যমে বাঁচানো সময় কীভাবে ব্যয় করেন সেটা পাঠিয়ে দেন। প্রতিযোগিতায় অংশ নেওযার মাধ্যমে প্রতি সপ্তাহে অংশগ্রহণকারীরা জিতে নেন ভাউচার, পোর্টেবল হার্ডডিস্ক, ট্যাবলেট, স্মার্টফোন ছাড়াও নানা উপহার। ৩০ জুলাই বনানীর রাইস অ্যান্ড নুডলসে এই ক্যাম্পেইনের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।। অনুষ্ঠানে ক্যাম্পেইনের গ্র্যান্ড প্রাইজ বিজয়ী সোমা আখতারের হাতে পুরস্কার তুলে দেন মডেল নায়লা নায়েম।
নতুন শাখা
ঢাকার খিলগাঁও, তালতলায় জুতা, স্যান্ডেল ও কেডসের ব্র্যান্ড জিল’স শপ লিমিটেড চালু করল আরও একটি নতুন শাখার। উদ্বোধন উপলক্ষে জিল’স শপের নতুন শাখায় সাত দিনের জন্য ১০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।
বর্ষার পোশাক
শৈল্পিক
নীল, সবুজ আর স্নিগ্ধ রঙে বিভিন্ন পোশাকে বর্ষা আয়োজন তুলে ধরেছে শৈল্পিক। বৃষ্টি উপযোগী কাপড়ের তৈরি শাড়ি, সালোয়ার-কামিজ, টপস, পাঞ্জাবি, ফতুয়া, শার্ট ও টি-শার্ট পাওয়া যাচ্ছে এখানে। বিভিন্ন ধরনের আধুনিক নকশায় তৈরি করা পোশাকে রয়েছে হাতের কাজ, স্ক্রিন প্রিন্ট, ব্লক, এমব্রয়ডারি ও কারচুপির কাজ।
ফেসবুক: www.facebook.com/Shoilpik
ব্যাঙ
ফ্যাশন হাউস ব্যাঙ বর্ষা ঋতুকে সামনে রেখে তৈরি করছে ভিন্ন নকশার পোশাক। পছন্দের ব্র্যান্ড ব্যাঙে পাবেন ক্যাজুয়াল বা ফরমাল শার্ট, টি-শার্ট, পোলো শার্ট, প্যান্ট, ফতুয়া পাঞ্জাবি।
ওয়েব: www.bang-bd.com

প্রশিক্ষণ
ইনস্টিটিউট অব ইনোভেটিভ ডিজাইন নারীদের জন্য অন্দরসাজ, ফ্যাশন ডিজাইন, কাচ সাজানো ও ইকেবানা প্রভৃতি বিষয়ের ওপর স্বল্পমেয়াদি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে।
যোগাযোগ: ০১৭৩৩৯৬৯৬৪৪।
রান্না প্রশিক্ষণ
মিরপুরের বর্ধিত পল্লবী এলাকার জারা ফুডসের বিভিন্ন ধরনের রান্নার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এখানে যেসব রান্না শেখানো হয় তার মধ্যে আছে কাপ কেক, জন্মদিনের কেকসহ রকমারি কেক ও পেস্ট্রি, কাবাব, হরেক রকম ডেজার্ট, বেকারি সামগ্রী, বিরিয়ানি, বাচ্চাদের টিফিন ও স্ন্যাকস, চীনা, ভারতীয় থালি, পিৎজা, সালাদ ও স্যুপ। ফোন: ০১৫৫১০১২৯২৫
নতুন পণ্য
মিস মি কসমেটিকস ও টয়লেট্রিজ লিমিটেড বাজারে নিয়ে এলো জাপানের ব্র্যান্ড কাউ বিউটি সোপ। এ উপলক্ষে সোনারগাঁ হোটেলে আয়োজন করা হয় প্রেস বিজ্ঞপ্তির। ১০৬ বছরের ঐতিহ্যবাহী এ সাবানটি জাপানের সেরা সাবানের মধ্যে অন্যতম। অনুষ্ঠানে জানানো হয় ভবিষ্যতে এ ব্র্যান্ডটির অন্যান্য প্রোডাক্টও বাংলাদেশে পাওয়া যাবে।
বর্ষার জুতা
লেদারেক্স নিয়ে এসেছে বর্ষায় পরার উপযোগী জুতা। সব বয়সীদের জন্য হালকা, আরামদায়ক ও ফ্যাশনেবল জুতা পাওয়া যাবে এখানে। এ ছাড়া লেদারেক্সের পণ্যে পাবেন এক বছরের ওয়ারেন্টি।