নোটিশ বোর্ড

প্রশিক্ষণ
রেডিয়েন্ট
ফ্যাশন ডিজাইন, অন্দরসাজ, গ্রাফিক ডিজাইন, বনসাই তৈরি ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইন। দীর্ঘ ও স্বল্পমেয়াদি কোর্সের ব্যবস্থা আছে।
ফোন: ০১৬৭১৭৫৯৪৭৯।
গৃহসুখন
নানা রকম রান্না, খাবার সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ইত্যাদি শেখাচ্ছে গৃহসুখন। ফোন: ০১১৯৯০৭৫৫৬৯।
ঈদের পুরস্কার
ঈদ উপলক্ষে ডায়মন্ড ওয়ার্ল্ড আয়োজন করেছিল ক্রেতাদের জন্য লাকি ড্রয়ের। সম্প্রতি এর ফলাফল ঘোষণা করেছে তারা। এতে প্রথম পুরস্কার বিজয়ী কুপন নম্বর দুটি হলো ১৭৩১৩ ও ২৮১৫১। দ্বিতীয় পুরস্কার বিজয়ী নম্বরগুলো হলো ২৯৪৩, ১৫১৭৭ ও ১৬০১২। এ ছাড়া বাকি বিজয়ী কুপনগুলোর নম্বর জানতে তাদের ফেসবুক পেজ দেখুন। অথবা ফোন করতে পারেন ০১৭১৩১৯৯২৭০ নম্বরে। গাড়ি, মালয়েশিয়া ভ্রমণ, হীরার গয়না ইত্যাদি থাকছে পুরস্কার হিসেবে।
ছেলেদের পোশাক
ছেলেদের জন্য নতুন নকশার শার্ট এনেছে মেনজ ক্লাব। শার্টের কলার ও কাফে কিছুটা ভিন্নতা আনা হয়েছে। চেক, একরঙা নানা রকম শার্ট পাবেন। প্যান্টও পাবেন এখানে।
সামুদ্রিক খাবার
হোটেল আমারি ঢাকার রেস্তোরাঁ আমায়াতে এখন পাবেন সামুদ্রিক নানা খাবার। প্রতি বৃহস্পতি ও শুক্রবার এ আয়োজন থাকবে। এ ছাড়া নিয়মিত বুফে খাবারের আয়োজনও থাকছে।