নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাং
ব্যাং

প্রশিক্ষণ
আলোকচিত্রী চঞ্চল মাহমুদের তত্ত্বাবধানে শুরু হচ্ছে আলোকচিত্র কর্মশালা। ৪ সেপ্টেম্বর থেকে ঢাকায় শুরু হবে এটি। এ জন্য ভর্তি চলছে এখন। ফোন: ০১৭১১৫২২১২৬
নতুন আইসক্রিম
বাজারে আসছে লাভেলো ব্র্যান্ডের আইসক্রিম। তাওফিকা ফুডস অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ এটি উৎপাদন করছে। নানা স্বাদের আইসক্রিম তৈরি করছে তারা।
ঘর সাজানোর পণ্য
ঘর সাজানোর নানা পণ্য এনেছে ইকো ড্রিমস। প্রাকৃতিক তুলায় তৈরি বালিশ, তোশক, জাজিম ইত্যাদি এনেছে তারা। প্রাকৃতিক উৎস থেকে তুলা সংগ্রহ করে তা বিশেষ উপায়ে পরিশোধন ও জীবাণুমুক্ত করা হয়। এরপর তা দিয়ে তৈরি হয় নানা পণ্য। গর্ভবতী নারী, শিশু ও বয়স্কদের জন্য আরাদায়ক বালিশ ও তোশক আছে। ঢাকার ৩৩, কারওয়ানবাজারের শাহ আলী টাওয়ারে তাদের বিক্রয়কেন্দ্র আছে।

ওয়েডিং ডায়েরি গিফট শপ
ওয়েডিং ডায়েরি গিফট শপ

মডেলদের জন্য কর্মশালা
ম্যাট্রিক্স সলিউশনসের আয়োজনে ৪ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে মডেল হতে আগ্রহীদের জন্য কর্মশালা। এ জন্য ভর্তি চলছে এখন। আলোকচিত্রী ইকবাল আহমেদ এতে প্রশিক্ষণ দেবেন। এ ছাড়া মডেল ও রূপবিশেষজ্ঞরা এখানে ক্লাস নেবেন। ফোন: ০১৮৫৫৩৩৩৩৪৩।

ইকো ড্রিমস
ইকো ড্রিমস

আলোকচিত্রের নানা পণ্য
১৯ আগস্ট বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে ওয়েডিং ডায়েরি গিফট শপ এনেছে নতুন নানা পণ্য। আলোকচিত্র বিষয়ক নানা পণ্য পাবেন এখানে। আছে নানারকম অ্যালবাম, কফি মগ, ছবির ফ্রেম, খ্যাতনামা আলোকচিত্রীদের লেখা বই ইত্যাদি। এ ছাড়া এখান থেকে পছন্দমতো ছবি দিয়ে নানা উপহার সামগ্রী বানিয়ে নিতে পারবেন। ঢাকার বসুন্ধরা সিটি শপিং মলের ষষ্ঠ তলার ডি ব্লকের ৮৬ নম্বর দোকানে তাদের ঠিকানা।
নতুন শাখা
বিয়ের ছবি ও ভিডিও ধারণের প্রতিষ্ঠান ড্রিম উইভার এবার শাখা খুলল চট্টগ্রামে। এখন থেকে চট্টগ্রাম ও তার আশপাশের এলাকাতেও কাজ করবে তারা।

ফেসবুক: www.facebook.com/DreamWeaver.com.bd

জাঙ্গল রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে
জাঙ্গল রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে

ছেলেদের পোশাক
ব্যাং এনেছে ছেলেদের জন্য নতুন নকশার নানা পোশাক। হালকা রঙে আরামদায়ক পোশাক পাবেন এখানে। আছে পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, টিশার্ট, প্যান্ট ইত্যাদি।
নতুন রেস্তোরাঁ
ঢাকার বনানীতে চালু হলো জাঙ্গল রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। ১৩ আগস্ট এর উদ্বোধনী দিনে এসেছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। উপমহাদেশীয় নানা স্বাদের খাবার পাবেন এখানে।