নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বনসাই প্রদর্শনী
রেডিয়েন্ট বনসাই সোসাইটির আয়োজনে ২০ আগস্ট থেকে তিন দিনব্যাপী হয়ে গেল বনসাই প্রদর্শনী। ঢাকার ধানমন্ডির একটি মিলনায়তনে এ আয়োজন চলে। প্রায় ২০০ প্রজাতির বনসাই ছিল এখানে। উদ্বোধনী দিনে সোসাইটির সভাপতি গুলশান নাসরীন চৌধুরী বলেন, ‘নগরের ছেলেমেয়েদের নানারকম গাছের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।’

আমারি ঢাকা
আমারি ঢাকা

পিৎজা উৎসব
জনপ্রতি ৯৯৯ টাকায় যত খুশি তত পিৎজা খাওয়ার সুযোগ দিচ্ছে হোটেল আমারি ঢাকা। এর সঙ্গে বিনা মূল্যে পাবেন একটি কোমল পানীয়।

লা রুজ
লা রুজ

আন্তর্জাতিক ব্র্যান্ডের ব্যাগ
লন্ডন, নিউইয়র্ক কিংবা বার্লিনের মতো যে ‘লিডিয়া মে’ ব্র্যান্ডের ব্যাগ পাওয়া যায় তা এখন পাওয়া যাবে ঢাকাতেও। এটি আবার তৈরি হচ্ছে এ দেশেই। ঢাকার মিরপুরের অভিজ্ঞ কয়েকজন কারিগরের হাতে তৈরি হচ্ছে এই বিশ্বমানের ব্যাগ, যাতে ফুটিয়ে তোলা হচ্ছে বাংলাদেশের শিল্প, ঐতিহ্য ও সৌন্দর্য। এর মাধ্যমে বেশ কিছু নারীও সুযোগ পাচ্ছেন প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের।
অনলাইন ব্যাগের দোকান লা রুজ বাংলাদেশি ক্রেতাদের কাছে নিয়ে এল আন্তর্জাতিক এই ব্র্যান্ডটি। ২২ আগস্ট ঢাকার একটি হোটেলে এ ঘোষণা দেওয়া হয়। লা রুজের সংগ্রহে আরও আছে ইতালিয়ান চামড়ার তৈরি নানা নকশার ব্যাগ। এর উদ্যোক্তা মাহজাবীন হাশিম মনে করেন, নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করার ক্ষেত্রে হাতে থাকা ব্যাগ খুব গুরুত্বপূর্ণ। তাই তার এই অনলাইন দোকানে তিনি অনন্য নকশার সব ডিজাইনার ব্যাগগুলোই রাখার চেষ্টা করেছেন বলে জানালেন। ওয়েবসাইট: www.larougeshop.com

ওয়েডিং প্ল্যানার
ওয়েডিং প্ল্যানার

বিয়ের আয়োজন
বিয়ের নানা আয়োজন ও প্রস্তুতি নিয়ে এক মেলার আয়োজন করেছে শাহজাহান ওয়েডিং প্ল্যানার। চট্টগ্রাম নগরের র্যা ডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ২৮ আগস্ট চলবে এটি। ফোন: ০১৭৫০০৮৪৩১০।

র্যা ডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল
র্যা ডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল

ইতালির খাবার উৎসব
র্যা ডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে শুরু হচ্ছে ইতালির খাবার উৎসব। ২৭ আগস্ট থেকে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এটি। হোটেলটির ওয়াটার গার্ডেন ব্রেসারি রেস্তোরাঁয় চলবে এই উৎসব।
বিয়ের ছবি
বিয়ের নানা অনুষ্ঠানে ছবি তোলায় ছাড় দিচ্ছে ওয়েডিং চ্যাপেল। ঢাকার মধ্যে বিয়ে-পরবর্তী যেকোনো উপলক্ষে ছবি তুলে দিতে পারে তারা। ফোন: ০১৭১৬৪৮০৫০৩।
কেনাকাটায় ছাড়
ফ্যাশন হাউস রঙ দিচ্ছে কেনাকাটায় ছাড়। ২৮ আগস্ট থেকে শুরু হয়ে দুর্গাপূজা পর্যন্ত চলবে। দেশীদশ ছাড়া তাদের সবগুলো বিক্রয়কেন্দ্রে এই সুযোগ পাওয়া যাবে।

রঙ
রঙ

গরমের পোশাক
জেন্টল পার্ক এনেছে গরমে পরার নানা নকশার পোশাক। ছেলে ও মেয়েদের পশ্চিমা ধাঁচের পোশাক পাবেন এখানে।

লক্ষ করুন
১৮ আগস্ট নকশায় ‘মেঘের ওপাশে ঝরনা’ শীর্ষক প্রতিবেদনে ছাপা হয়েছে ডাউকি বর্ডারে শিলং যাওয়ার জন্য ভিসার ব্যবস্থা করা যাবে। প্রকৃতপক্ষে নিয়ম মেনে ঢাকা থেকেই ভিসা নিয়ে যেতে হবে।
—বি.স