নোটিশ বোর্ড
প্রশিক্ষণ
অর্ঘ্য
রান্নাবিদ সিতারা ফিরদৌসের আয়োজনে অর্ঘ্যতে চলছে রান্না প্রশিক্ষণ। মাইক্রোওয়েভ ওভেনে রান্না, বেকিং ইত্যাদি শেখানো হয়। ফোন: ০১৮১৭৫৪০৫৩৪।
রেডিয়েন্ট
বনসাই, ইকেবানা, ইন্টেরিয়র ডিজাইন, ফ্যাশন ডিজাইন, গ্রাফিক ডিজাইন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইন।
ফোন: ০১৬৭১৭৫৯৪৭৯।

মেকআপ প্রশিক্ষণ
রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীনের তত্ত্বাবধানে ১০, ১১ ও ১২ সেপ্টেম্বর ঢাকায় মেকঅাপ প্রশিক্ষণ চলবে। ফোন: ০১৭১১৫২২১২৬
সৌন্দর্যচর্চার আয়োজন
ত্বক ও চুলের যত্নে দুটি প্যাকেজ দিচ্ছে ভ্যালেন্টিনা বিউটি পারলার। ফেশিয়াল, পেডিকিওর-ম্যানিকিওর, ভ্রু প্লাক, শ্যাম্পু করা ইত্যাদি পাবেন এসব প্যাকজে। এ ছাড়া স্পা ফেশিয়াল করালে পেডিকিওর করাতে পারবেন বিনা মূল্যে। ঢাকার ক/২২৭, কুড়িল প্রগতি সরণি, বারিধারায় তাদের ঠিকানা।
বিয়ের আয়োজন
বিয়ের ছবি তোলা, ভিডিও ধারণ, মঞ্চসাজ ও অনুষ্ঠান ব্যবস্থাপনার কাজ করে দিচ্ছে ওটু স্ন্যাপস। ফেসবুক: www. facebook. com/o2 snaps

মেলা
ঢাকায় হয়ে গেল কারুশিল্প নিয়ে মেলা ঢাকা ক্র্যাফট বাজার। দেশের নানা অঞ্চল থেকে কারুশিল্পীরা এসেছিলেন তাঁদের তৈরি পণ্য নিয়ে। নানা রকম ব্যাগ, পোশাক, কাঁথা, ঝুড়ি, ঘর সাজানোর পণ্য ছিল এখানে। ঢাকায় অস্ট্রেলিয়ান দূতাবাসে ৫ সেপ্টেম্বর দিনব্যাপী হয় এ আয়োজন।

প্রদর্শনী
ইরা হাউসের আয়োজনে ১১ এবং ১২ সেপ্টেম্বর ঢাকায় চলবে এক পোশাক প্রদর্শনী। এখানে আরও পাবেন গয়না, প্রসাধনী, ঘর সাজানোর পণ্য ইত্যাদি। ঢাকার গুলশান-১ এ এফেস রেস্তোরাঁয় মেলা চলবে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত নয়টা পর্যন্ত।
কেনাকাটায় ছাড়
জেন্টল পার্ক দিচ্ছে কেনাকাটায় ছাড়। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, কক্সবাজার, বগুড়ায় তাদের বিক্রয়কেন্দ্রগুলোতে সেপ্টেম্বর মাসজুড়ে এ ছাড় পাবেন।