নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্লোরিয়া জিন’স কফিস
গ্লোরিয়া জিন’স কফিস

নতুন শাখা
কফিপ্রেমীরা আবার একটু নড়েচড়ে বসবেন। বিশাল পরিসরে চালু হলো গ্লোরিয়া জিন’স কফিস-এর তৃতীয় শাখা। ঢাকার গুলশান-২-এ ১৬ সেপ্টেম্বর যাত্রা শুরু হলো এই নতুন শাখার। সকালের নাশতা থেকে শুরু করে রাত একটা পর্যন্ত কফি, পাস্তা, বার্গার, সালাদ, স্যান্ডউইচ ও মজাদার ডেজার্ট খেতে পারবেন। দুপুরে ভারী খাবারও পাবেন এখানে। নিজস্ব বেকারিতে তৈরি এসব ডেজার্ট পাওয়া যাবে গ্লোরিয়া জিন’সের অন্য শাখাগুলোতেও। দলবেঁধে গেলেও চিন্তা নেই। ১৮০ জন অতিথির বসার জায়গা আছে। নিচের তলায় প্রকৃতির কাছাকাছি থেকেও কফি খেতে পারবেন। ওপরের তলায় সম্মেলনকক্ষ ও বাচ্চাদের রাখার কক্ষ আছে।
অস্ট্রেলিয়ার এই কফি শপের উদ্বোধন করেন বাংলাদেশে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত গ্রেগ উইলকক। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাভানা গ্রুপের চেয়ারম্যান শফিউল ইসলাম। আরও ছিলেন নাভানা গ্রুপের সিনিয়র ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, গ্লোরিয়া জিন’স কফিস বাংলাদেশের পরিচালন প্রধান এফ এম মোর্শেদ এলাহী ও মার্কেটিং স্পেশালিস্ট সাফকাত সাকিন। জেফার রহমানের গান অনুষ্ঠানকে অন্য মাত্রা দেয়।

নতুন খাবার
নতুন দুই ধরনের খাবার নিয়ে এল হোটেল আমারি ঢাকা। দুটিই ভারতীয় খাবার। এর মধ্যে রয়েছে দক্ষিণ ভারতের বিখ্যাত থালি। আমিষ ও নিরামিষ দুই ধরনের থালিই থাকছে। বাসমতী চালের ভাত, ডাল, রুটি, সবজি, মিষ্টিসহ বেশ কয়েক পদের খাবার নিয়ে নিরামিষ থালি। আর আমিষের মধ্যে পাওয়া যাবে চিকেন বিরিয়ানি, ডাল, খাসির মাংস, মাছ, রাইতা, নানসহ মিষ্টিজাতীয় খাবার।

বেড়ানো
ঈদের দিন থেকে পরবর্তী ১০ দিন মূল্যছাড় দিচ্ছে গ্রিনটেক রিসোর্ট। এই সময়ে ঘরভাড়ায় ৩০ শতাংশ এবং খাবারে ১০ শতাংশ মূল্যছাড় থাকবে। ফোন: ০১৭৭৭৭৩৭৩৫১।

ওজন কমানো
ভিএলসিসি এনেছে ওজন কমানোর বিশেষ ব্যবস্থা ডিএনএ স্লিম। এতে প্রত্যেক গ্রাহকের শারীরিক গঠন ও জিনগত বৈশিষ্ট্য অনুযায়ী আলাদা আলাদা ওজন কমানোর প্রোগ্রাম দেওয়া হয়।

অঞ্জন’স
অঞ্জন’স

উৎসবের পোশাক
আরামদায়ক কাপড়ে দেশি মোটিফ ব্যবহারে নতুন পোশাক এনেছে অঞ্জন’স। লং গাউন ধাঁচের কামিজও আছে। আরও পাবেন শাড়ি, পাঞ্জাবি, শিশুদের পোশাক ও গয়না।

মায়াসী
মায়াসী

শিশুদের পোশাক
মায়াসীর এনেছে শিশুদের জন্য উৎসবের পোশাক। নানা কাটের টপ, হারেম প্যান্ট, আনারকলি কামিজ, পাঞ্জাবি ইত্যাদি পাবেন।

ইজি
ইজি

ছেলেদের পোশাক
ইজি এনেছে ছেলেদের আরামদায়ক টি-শার্ট। এ ছাড়া প্যান্ট, শার্ট, পাঞ্জাবি ইত্যাদিও পাবেন।

অন্দরসাজ
পরিবেশবান্ধব নানা উপকরণ দিয়ে অন্দরসাজের ব্যবস্থা করে দিচ্ছে ইকো ইনোভেটরস। অফিস, রেস্তোরাঁ, বাসা ইত্যাদি সাজানো যাবে। ফোন: ০১৭৭৯৪৩৫৮৪৮।

ওয়াচেস ওয়ার্ল্ড
ওয়াচেস ওয়ার্ল্ড

নানা ব্র্যান্ডের ঘড়ি
ওয়াচেস ওয়ার্ল্ড এনেছে নানা ব্র্যান্ডের ঘড়ি। ফসিল, ডিজেল, পোলিস, ডিকেএনওয়াই, মাইকেল করস, বারবেরি ইত্যাদি ব্র্যান্ডের ঘড়ি পাবেন এখানে। ঢাকার গুলশানের ইউনিয়ন সেন্টার, যমুনা ফিউচার পার্ক ও বসুন্ধরা শপিং মলে তাদের বিক্রয়কেন্দ্র আছে। এ ছাড়া একস্ট্যাসি, ইয়েলো, ক্যাটস আই, ইনফিনিটি, ডায়মন্ড ওয়ার্ল্ড ইত্যাদির শাখাগুলোতেও তাদের পণ্য পাওয়া যাবে।