নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একস্ট্যাসি
একস্ট্যাসি

নতুন শাখা
একস্ট্যাসির নতুন শাখা চালু হলো রাজধানীর বনানী ১১ নম্বর সড়কে। একই ছাদের নিচে সব ধরনের ফ্যাশন পণ্য পাওয়া যাবে এখানে। পাশাপাশি অনলাইনেও কেনাকাটা করা যাবে।
ওয়েব ঠিকানা: ecstasybd.com

মেনজ ক্লাবের নির্বাচিত মডেলরা
মেনজ ক্লাবের নির্বাচিত মডেলরা

নতুন মুখ
মেনজ ক্লাব পূর্ণ করল ১৫ বছর। প্রচারণার অংশ হিসেবে ফেসবুক ইভেন্টে নতুন ব্র্যান্ড মডেল খুঁজে নিয়েছে প্রতিষ্ঠানটি। মেনজ ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হেলাল জানান, ফেসবুক প্রচারণা এবং তিন দিনের গ্রুমিং সেশনের মাধ্যমে মেনজ ক্লাব নতুন মুখ নির্বাচন করেছে।
প্রচারণার মাধ্যমে সেরা ১১ এবং মেনজ ক্লাব নতুন মুখ নির্বাচিত হয় এবার। মেনজ ক্লাব নতুন মুখ সামির রহমান ব্র্যান্ড দূত হিসেবে কাজ করবেন পরবর্তী ফ্যাশন ফটোশুটগুলোতে। পাশাপাশি নতুন পোশাক নিয়ে ফেসবুক বিভিন্ন প্রচারণায়ও অংশ নেবেন নির্বাচিত মডেলরা।

পূজার সাজ
অরা বিউটি লাউঞ্জ পূজা উপলক্ষে চুল রিবন্ডিংয়ের ওপর দিচ্ছে ৩০ শতাংশ ছাড়। হেয়ার রিবন্ডিং ছাড়াও অরাতে রয়েছে পূজার পরিপূর্ণ সাজের সুযোগ, বিয়ের মেকআপ, মেহেদি, ফেসিয়াল, পার্টি মেকআপ, ফেশিয়াল, ম্যানিকিউর-পেডিকিওর, চুল কাটা, চুল রং, ফুট ম্যাসাজসহ রূপচর্চার আরও নানান সেবা।
ওয়েব: (www.aurabd.com)

ওয়েডিং কালার প্লাস
ওয়েডিং কালার প্লাস

বিয়ের ছবি
বিয়ের ছবি তোলায় বিশেষ প্যাকেজ দিচ্ছে ওয়েডিং কালার প্লাস। বিয়ের চারটি অনুষ্ঠানের ছবি ও ভিডিও ধারণের ফরমাশ দিলে একটি ফটোবুক পাবেন বিনা মূল্যে।
ফেসবুক: facebook/weddingcolorplus

সাদাকালা
সাদাকালা

বিশেষ ছাড়
৪ অক্টোবর সাদাকালোর ১৩ বছর পূর্তি। এ উপলক্ষে সাদাকালা তাদের সব শোরুম এবং অনলাইনে ১৩ শতাংশ ছাড় দিয়েছে শুধু সেই দিনের জন্য। শোরুমগুলোতে থাকবে আনন্দমুখর পরিবেশে বছরপূর্তি উদ্যাপনের অনুষ্ঠান।