নোটিশ বোর্ড
রঙের খেলা
সোজা চুল ব্লো ড্রাই করে নেওয়া হয়েছে। এবার পছন্দমতো কয়েকটি আলগা রঙের স্ট্রিং চুলে আটকিয়ে দেওয়া হয়েছে। ইচ্ছে করলে যেকোনো সময়ই খুলে ফেলতে পারবেন। পারলারে গিয়ে সহজেই এগুলো লাগিয়ে নিতে পারেন।
প্রশিক্ষণ
ওয়ালিস অ্যাসোসিয়েটসের আয়োজনে ঢাকায় শুরু হয়েছে মডেলদের জন্য প্রশিক্ষণ কর্মশালা। ছবি তোলা, স্টাইল, নিজের যত্ন নেওয়া, র্যা ম্পে হাঁটা ইত্যাদি নানা বিষয় শেখানো হচ্ছে এতে। ফোন: ০১৬৮২০৩১৬৮৬

ছেলেদের পোশাক
ব্যাং
হালকা রং ও আরামদায়ক কাপড়ে ছেলেদের নতুন নকশার পোশাক এনেছে ব্যাং। পাবেন ফতুয়া, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, প্যান্ট ইত্যাদি।

ক্যাটস আই
ছেলেদের জন্য নতুন নকশার টি-শার্ট ও পোলো শার্ট এনেছে ক্যাটস আই। এ ছাড়া ঢাকার এলিফ্যান্ট রোডে তাদের ক্লিয়ারেন্স আউটলেটে পাবেন কেনাকাটায় ছাড়।
আলোকচিত্র
চঞ্চল মাহমুদের আয়োজনে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফ্যাশন ফটোগ্রাফি কর্মশালা। ফোন: ০১৭১১৫২২১২৬

উৎসবের পোশাক
ঢং
পূজার আগে জমকালো নানা শাড়ি ও গয়না এনেছে ঢং। গরদ, কাতান, সিল্ক ইত্যাদি শাড়ি পাবেন। আছে কুন্দন ও নানা রকম পাথর বসানো গয়না। ফেসবুক: www.facebook.com/Dhong.31

গুলশান শাড়ি মিউজিয়াম
জমকালো অনুষ্ঠান ও উৎসবে পরার উপযোগী শাড়ি এনেছে গুলশান শাড়ি মিউজিয়াম। এ ছাড়া বিয়ের শাড়ি ও লেহেঙ্গাও পাবেন। ঢাকার বসুন্ধরা সিটি শপিং মল, পিংক সিটি শপিং মল ও মিরপুর বেনারসি পল্লিতে তাদের বিক্রয়কেন্দ্র আছে।

কফি দিবস
২৯ সেপ্টেম্বর আন্তর্জাতিক কফি দিবস পালন করল হোটেল লা মেরিডিয়ান ঢাকা। এদিন হোটেলের লবি লাউঞ্জে ছিল নানা আয়োজন। বারিস্তারা দর্শকদের দেখান নানা রকম কফি আর্ট। এক্লেয়ার (একরকম মিষ্টান্ন) তৈরিও শেখানো হয়। ১ অক্টোবর পর্যন্ত কফিতে ছাড়ও দেয় তারা।
নতুন শাখা
রিচম্যান লুবনান
ঢাকার গাউছিয়া মার্কেটে চালু হলো রিচম্যান লুবনানের নতুন শাখা। এখানে পাবেন ছেলেদের নানা রকম পোশাক।