নোটিশ বোর্ড
আলোকচিত্র কর্মশালা
রাজধানীর দৃক গ্যালারিতে গতকাল ১২ অক্টোবর থেকে শুরু হয়েছে ওয়েডিং অ্যান্ড পোর্ট্রেট ফটোগ্রাফার্স অব বাংলাদেশের বার্ষিক সম্মেলন ও প্রদর্শনী। চলবে আগামীকাল ১৪ অক্টোবর পর্যন্ত। সংগঠনটির সভাপতি প্রীত রেজা জানালেন, অনেকেই এখন বাণিজ্যিকভাবে বিয়ের ছবি এবং পোর্ট্রেট তোলার কাজ করছেন। তাদের সবাইকে এক করতেই এই আয়োজন। এই ধরনের আয়োজনের মাধ্যমে আলোকচিত্রীরা তাদের কাজের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন।
এ আয়োজনে থাকছে ছবি তোলার প্রতিযোগিতা। ক্যামেরা ছাড়াও আলোকচিত্রের নানা পণ্য দেখানো হচ্ছে এতে। প্রতিদিনই থাকছে আলোকচিত্র নিয়ে কর্মশালা। বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য খোলা থাকছে এই আয়োজন।

উৎসবের পোশাক
সাদাকালো
সাদার ওপর সাদা রঙের নকশায় নতুন পোশাক এনেছে সাদাকালো। কিউবিজম ধারা থেকেই পোশাকের অনুপ্রেরণা নেওয়া হয়েছে। স্ক্রিনপ্রিন্ট, ব্লকপ্রিন্ট, এমব্রয়ডারি ইত্যাদি মাধ্যমে কাজ করা হয়েছে।

চরকা
নতুন নকশার পোশাক এনেছে চরকা। মেয়েদের কামিজের সঙ্গে থাকছে পালাজ্জো ও ঢিলে সালোয়ার। উজ্জ্বল রঙে করা হয়েছে শাড়ির নকশা। এ ছাড়া ছেলেদের পোশাক, শিশুদের পোশাক ও ঘর সাজানোর নানা পণ্যে ছাড় থাকছে।
বাসন্তী
উজ্জ্বল রং ও নকশায় উৎসবের পোশাক এনেছে বাসন্তী। সালোয়ার-কামিজ, কুর্তা, শাড়ি, পাঞ্জাবি, শিশুদের পোশাক ইত্যাদি পাবেন। এমব্রয়ডারি, ব্লকপ্রিন্ট, কারচুপি ইত্যাদি কাজ করা হয়েছে পোশাকে।

নতুন শাখা
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পেরিয়ে একটুখানি গেলেই উত্তরা ১ নম্বর সেক্টরের ২ নম্বর রোডের ৩ নম্বর বাড়ি। সেখানে আছে মজার সব খাবারের আয়োজন। খাজানার নতুন শাখা এখানেই। গুলশানের পর তাদের দ্বিতীয় এ শাখার উদ্বোধন হলো গত ৮ সেপ্টেম্বর। দেশি-বিদেশি সব ভোজনপিয়াসীদের কথা চিন্তা করেই বেছে নেওয়া হয় বিমানবন্দরের নিকটবর্তী এ স্থান, জানালেন খাজানার পরিচালক অভিষেক সিনহা।
কাচঘেরা ছাইরঙা ডুপ্লেক্স এই রেস্তোরাঁ, ভেতরে মৃদু আলোর স্নিগ্ধতা। দেয়ালজুড়ে সাঁটানো নানা অলংকরণ ও চিত্রকর্ম। আছে একসঙ্গে ১১০ জন খাওয়ার ব্যবস্থা। খোলা থাকবে দুপুর ১২টা থেকে বেলা তিনটা ও সন্ধ্যা ছয়টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত। খাজানার নিয়মিত খাবারগুলোর পাশাপাশি যোগ হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকায় একজনের খাওয়ার মতো মোগলাই পদ। আছে ঋতুভেদে নানা উৎসব কেন্দ্র করে বিশেষ খাবারের ব্যবস্থা। আর উদ্বোধন উপলক্ষে প্রথম সপ্তাহজুড়ে থাকছে ছাড়।
সৌন্দর্যচর্চা
রেড
রেড বিউটি স্যালনে চলছে হ্যাপি আওয়ার। প্রতিদিন সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত সৌন্দর্যচর্চায় পাবেন ছাড়। ওয়েবসাইট: www.redparlorbd.com
ডিভাইন
পূজা উপলক্ষে সৌন্দর্যচর্চায় ছাড় দিচ্ছে ঢাকার গুলশানের ডিভাইন বিউটি লাউঞ্জ। হেয়ার স্পা, রিবন্ডিং, হাইলাইট, ফেসিয়াল, পার্টি সাজ ইত্যাদিতে ছাড় থাকছে।
৩০ অক্টোবর পর্যন্ত এ সুবিধা পাবেন।

অরা
বিয়ের সাজের সঙ্গে পার্টি সাজ বিনা মূল্যে দিচ্ছে অরা বিউটি লাউঞ্জ। ঢাকার নিউ বেইলি রোডে তাদের ঠিকানা। এখানে আরও পাবেন চুল রিবন্ডিং, হাত-পায়ের যত্ন, ফেসিয়াল ইত্যাদি। ফেসবুক: (www.facebook.com/aurabeautybd)

ডেনিম প্রদর্শনী
ডেনিম পণ্য নিয়ে বিশেষ আয়োজন হয়ে গেল ঢাকার একটি হোটেলে। ৭ ও ৮ অক্টোবর ডেনিমস অ্যান্ড জিনস ডটকমের আয়োজনে হয় এই প্রদর্শনী। ডেনিম দিয়ে তৈরি বাহারি সব পোশাক নিয়ে ফ্যাশনিম শিরোনামে একটি ফ্যাশন শোও হয়। এই আয়োজনে দেশি-বিদেশি ডেনিম ব্র্যান্ড, ক্রেতা, উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনাররা অংশ নেন।
হ্যালোউইন উৎসব
পিবিএস আয়োজন করেছে হ্যালোউইন উৎসবের। ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত পিবিএসের শান্তিনগর শাখায় চলবে এটি। এ জন্য টিকিট সংগ্রহ করতে পারেন এখনই তাদের সবগুলো শাখা থেকে। দাম ৩০০ টাকা। ভূতের বই, সিনেমা, ভবিষ্যদ্বাণী, ভুতুড়ে বাড়ি ইত্যাদি নানা আয়োজন থাকছে এতে।