নোটিশ বোর্ড

মেলা
১২ থেকে ১৪ নভেম্বর ঢাকার ধানমন্ডির দৃক গ্যালারিতে চলবে বিয়ের নানা আয়োজন নিয়ে মেলা। ওয়েডিং বিজ ও ড্রিমি ওয়েডিং এর আয়োজক। বিয়ের ছবির প্রদর্শনী থাকবে এতে। ক্রেতাদের জন্য ছাড়ও থাকছে।
কেনাকাটায় ছাড়
কেনাকাটায় ছাড় দিচ্ছে ওরিয়ন ফুটওয়্যার। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে তাদের সবগুলো বিক্রয়কেন্দ্রে এ সুবিধা পাবেন।
বারবিকিউয়ের আয়োজন
বাড়ির ছাড়ে কিংবা বাড়ির উঠানে বারবিকিউ পার্টি করতে চাইলে সাহায্য নিতে পারেন স্মোকি বোনসের। এর পাশাপাশি ক্যাটারিং সুবিধাও দিচ্ছে রেস্তোরাঁটি। কাজী ফুড আইল্যান্ড, পূর্বাচল হাইওয়ে, বসুন্ধরা আবাসিক এলাকায় তাদের ঠিকানা। এখানে পাবেন মাংস ও নানারকম মাছের বারবিকিউ।
প্রশিক্ষণ
রেডিয়েন্ট ইনস্টিটিউটের আয়োজনে চলছে নানা মেয়াদের প্রশিক্ষণ। বনসাই তৈরি, অন্দরসাজ, ফ্যাশন ডিজাইন, ইকেবানা ইত্যাদি নানা বিষয়ে প্রশিক্ষণ চলছে।
ফোন: ০১৬৭১৭৫৯৪৭৯।
নতুন শাখা
মীনাবাজারের নতুন শাখা ‘মীনা ডেইলি’ চালু হলো ঢাকার পল্টনে। খানিকটা ছোট পরিসরে মীনাবাজারের সব সুবিধা নিয়েই চালু হলো এটি। এখান থেকে কেনাকাটা করলে ক্রেতাদের মূল্য সংযোজন কর দিতে হবে না। মীনাবাজার কর্তৃপক্ষই কর পরিশোধ করে দেবে।
কর্মশালা
মডেল হতে আগ্রহীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেছে ওয়ালিস অ্যাসোসিয়েটস। ছবি তোলা, স্টাইল, সাজ, র্যাম্পে হাঁটা, শরীরচর্চা ইত্যাদি নানা বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে তারা। ১৩ নভেম্বর থেকে ক্লাস শুরু ঢাকায়। ফোন: ০১৬৮২০৩১৬৮৬।
রান্না প্রতিযোগিতা
শুরু হলো রূপচাঁদা-দি ডেইলি স্টার সুপার শেফ প্রতিযোগিতা। সারা দেশে থেকে নানা পর্বে বাছাইয়ের মাধ্যমে সেরা রাঁধুনি নির্বাচন করা হবে এতে। এতে বিচারক হিসেবে থাকছেন রান্না প্রশিক্ষণ প্রতিষ্ঠান জুয়েলস কিচেনের প্রতিষ্ঠান শাহেদা ইয়াসমিন, ওয়াটারক্রেস রেস্তোরাঁর শেফ তাজাম্মুল হক এবং অভিনয়শিল্পী তারিক আনাম খান। এতে প্রথম বিজয়ী পাবেন দশ লাখ টাকা। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী পাবেন যথাক্রমে পাঁচ লাখ ও দুই লাখ টাকা।
অংশগ্রহণের জন্য ফোন করে নিবন্ধন করতে হবে।
ফোন: ০৬৯১২৭৭৭৮৮৮।