নোটিশ বোর্ড

প্রশিক্ষণ
রেডিয়েন্ট
প্রশিক্ষণে ছাড় দিচ্ছে দিচ্ছে রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইন। ইন্টেরিয়র ডিজাইন, ফ্যাশন ডিজাইন ইত্যাদি শেখার ব্যবস্থা আছে এখানে।
ফোন: ০১৬৭১৭৫৯৪৭৯।

গৃহসুখন
নারীদের জন্য নানা বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে গৃহসুখন। হস্তশিল্প, রান্না, পোশাক তৈরি, সৌন্দর্যচর্চা ইত্যাদি বিষয় শেখাচ্ছে তারা। ফোন: ০১১৯৯০৭৫৫৬৯।
কেনাকাটায় ছাড়
ফ্যাশন হাউস নিপুণ দিচ্ছে কেনাকাটায় ছাড়। পোশাক ছাড়াও এখানে পাবেন ঘর সাজানোর নানা পণ্য যেমন বিছানার চাদর, পর্দা, কুশন কভার। দেশী দশ ছাড়া তাদের বাকি সব বিক্রয়কেন্দ্রে ছাড় পাবেন। এ ছাড়া উৎসবের মৌসুমে পরিবারের সব সদস্যদের জন্য একইরকম পোশাক বানিয়ে দিচ্ছে তারা।
শীতের পোশাক

ক্যাটস আই
হালকা শীতে পরবার উপযোগী পোশাক এনেছে ক্যাটস আই। পাতলা জ্যাকেট, ব্লেজার, শ্রাগ ইত্যাদি আছে তাদের সংগ্রহে। এ ছাড়া তাদের সহযোগী প্রতিষ্ঠান মনসুন রেইনে পাবেন ছেলেদের শার্ট।
টারগেট
সুতি কাপড়ে তৈরি নানারকম শীতপোশাক এনেছে টারগেট। ফুলহাতা শার্ট, জ্যাকেট ইত্যাদি রয়েছে এখানে। ঢাকার আজিজ সুপার মার্কেট ও খিলগাঁওয়ে তাদের বিক্রয়কেন্দ্র আছে।