নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিফারেন্ট লুক
ডিফারেন্ট লুক

কেনাকাটার সুযোগ
শাড়ি কিনলে বিনা মূল্যে গয়না দিচ্ছে অনলাইন পোশাকের দোকান ডিফারেন্ট লুক। ঢাকার মধ্যে বিনা মূল্যে পোশাক পৌঁছে দেওয়ার ব্যবস্থাও আছে। ফোন: ০১৯১৩০৩৭৬৯০।

শুরু হচ্ছে খাদি উৎসব
শুরু হচ্ছে খাদি উৎসব

খাদি উৎসব
ফ্যাশন ডিজাইন কাউন্সিল বাংলাদেশ আয়োজন করেছে খাদি উৎসব। বাংলাদেশ ও ভারতের ডিজাইনাররা এ উৎসবে অংশ নেবেন। ১১ ও ১২ ডিসেম্বর খাদি কাপড়ে তাঁদের নকশা করা পোশাক নিয়ে হবে এক ফ্যাশন শো। এটি অনুষ্ঠিত হবে ঢাকার র্যা ডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে। বাংলাদেশের মাহিন খান, চন্দনা দেওয়ান, এমদাদ হক, বিপ্লব সাহা, শাহরুখ আমিন, শাবানা আলী, তেনজিং চাকমা প্রমুখ ডিজাইনাররা এতে অংশ নেবেন। ভারত থেকে আসছেন দেবারুণ মুখার্জি, সান্তনু দাশ, দেবারতি ব্যানার্জি প্রমুখ। ফ্যাশন ডিজাইন কাউন্সিলের প্রেসিডেন্ট মাহিন খান বলেন, ‘ঐতিহ্যবাহী খাদি কাপড়ের ইতিহাস, গুরুত্ব ও তার ফ্যাশন সম্ভাবনা তুলে ধরতেই এ আয়োজন।’

অরা বিউটি লাউঞ্জ
অরা বিউটি লাউঞ্জ

প্রশিক্ষণ
আলোকচিত্রী চঞ্চল মাহমুদের তত্ত্বাবধানে শুরু হচ্ছে আলোকচিত্র প্রশিক্ষণ। আগামী ১ জানুয়ারি থেকে ঢাকায় চলবে এটি। ভর্তি চলছে এখনই।
ফোন: ০১৭১১৫২২১২৬
বিয়ের সাজ
বিয়ের সাজের প্যাকেজের সঙ্গে বিনা মূল্যে পার্টি সাজের সুযোগ দিচ্ছে অরা বিউটি লাউঞ্জ। ঢাকার গোল্ড প্যালেস, ৩ নিউ বেইলি রোডে তাদের ঠিকানা।

ওয়েডিং বাংলাদেশ
ওয়েডিং বাংলাদেশ

ছেলেদের পোশাক
একস্ট্যাসি এনেছে ছেলেদের জন্য শীতে পরার উপযোগী পোশাক। আছে ট্রাউজার, কোট, ওয়েস্টকোট, সোয়েটার ইত্যাদি। স্লিম ফিটিংয়ের এ পোশাকগুলোর নকশা করা হয়েছে তরুণদের পছন্দের কথা ভেবেই।
বিয়ের ছবি
বিয়ের ছবি তোলা ও ভিডিও ধারণের পাশাপাশি ডিসেম্বর মাসজুড়ে ফটোবুকের সুবিধা দিচ্ছে ওয়েডিং বাংলাদেশ। ওয়েবসাইট: www.weddingbangladesh.org

তাঁবুতেই থাকার ব্যবস্থা বেজ ক্যাম্পে
তাঁবুতেই থাকার ব্যবস্থা বেজ ক্যাম্পে

রোমাঞ্চের খোঁজে
হিম হিম সকালেই গাড়ি চেপে বসা, উদ্দেশ্য—গাজীপুরের রাজেন্দ্রপুর। আউটডোর অ্যাক্টিভিটি ক্যাম্প ‘দ্য বেজ ক্যাম্প’ গড়ে উঠেছে সেখানে। রোমাঞ্চের খোঁজে পাহাড়-পর্বত ডিঙিয়ে বেড়ানো ভ্রমণপিপাসুদের আনাগোনা লেগেই থাকে সেখানে। এমনকি যাঁদের এমন ঘুরে বেড়ানোর সুযোগ নেই, তাঁরাও আসেন সহজেই সে স্বাদ নিতে।
রাস্তার দুধারে শাল গাছের সারি, ততক্ষণে আমরা গাজীপুর চৌরাস্তা ছাড়িয়েছি। ন্যাশনাল পার্কের ৫ নম্বর গেটের ঠিক বিপরীতে গাড়িটি মোড় নিয়ে আমাদের পৌঁছে দিল বেজ ক্যাম্পে। ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ে আগত অতিথিদের পার্ক করা গাড়ির সারি। সামনে লেপটে থাকা সবুজ ঘাসে ছাওয়া খোলা মাঠ, তাতে কেউ ক্রিকেট খেলছে, কেউ তির ছুড়ছে। শিশুদের কেউবা ব্যস্ত বল ছোড়াছুড়িতে, কেউবা চালাচ্ছে সাইকেল। মাঠের এক প্রান্তে তিন ধাপের কাঠের সিঁড়ি-রোমাঞ্চকর নানা খেলায় কী কী সতর্কতা মেনে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা যায়, সেসবের দিকনির্দেশনা এখানে দিয়ে থাকেন প্রশিক্ষক। তেমনি একজন প্রশিক্ষক, ভারত ও নেপাল থেকে প্রশিক্ষণপ্রাপ্ত পর্বতারোহী মহি উদ্দিন জানান, ‘আমরা জেনে নিই, কারও উচ্চতাভীতি, অ্যাজমা, হৃদ্রোগের ঝুঁকি আছে কিনা? সুস্থতার কথা বিবেচনায় রেখে আমরা তাঁকে ঠিক ততটুকু কার্যক্রমে অংশ নিতে বলি, যতটুকুতে তাঁর শারীরিক সমস্যা হওয়ার কথা না।’

মাঠে আরও আছে সাইক্লিং, মাঙ্কি পাস, টায়ার পাস, টায়ার স্যান্ডউইচ, জিপ লাইন, রোপ ট্রেঞ্চ, রোপ ওয়াক, তির ছোড়া ইত্যাদির ব্যবস্থা; শিশুদের জন্যও আছে পৃথক খেলার ব্যবস্থা। আছে সকালের যোগব্যায়াম থেকে শুরু করে বনে ট্রেকিংসহ পুকুরে মাছ ধরা ও সুইমিং পুলে সাঁতারের সুযোগ। রাতে তাঁবুতে থাকার ব্যবস্থা, ২০ জন থাকা যায়, আছে এমন তাঁবু। যাঁরা একান্তই তাঁবুতে থাকতে চান না, তাঁদের জন্য বাংলো বাড়ি তো আছেই। তাঁবুর পাশেই চলে ক্যাম্পফায়ার উৎসব, বারবিকিউ পার্টি। শীতের রাতে ব্যাডমিন্টন খেলা যেমন চলে, দিনে আবার চলে ক্রিকেট, ফুটবল, ফ্রিসবি, টেবিল টেনিস, ক্যারাম ও আর্চারি। বনভোজনও হয় এখানে। ডুপ্লেক্স বাংলো বাড়ির দোতলায় রয়েছে আবার ৭০ জন ধারণক্ষমতা সম্পন্ন সম্মেলন কক্ষ। আছে ২৪ ঘণ্টা জেনারেটর সুবিধা।
চাইলে আপনিও ঘুরে আসতে পারেন একদিন। ওয়েবসাইট: www.thebasecampbd.com