নোটিশ বোর্ড

কফির নতুন জায়গা
দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় দ্য কফি বিন অ্যান্ড টি লিফ ঢাকা গুলশানের ১১৭ নম্বর রাস্তায় চালু করল তাদের প্রথম শাখা। বাংলাদেশে দ্য কফি বিন অ্যান্ড টি লিফ-এর কার্যক্রম পরিচালিত হচ্ছে বাংলাদেশের সেবা গ্রুপ এবং সিঙ্গাপুরের ক্যালামান্ডার গ্রুপের যৌথ মালিকানাধীন অংশীদারত্বে। দ্য কফি বিন অ্যান্ড টি লিফ বাংলাদেশের গ্রাহকদের পরিচয় করাবে তাদের প্রিমিয়াম হ্যান্ডিক্র্যাফটস রেভারেজ, সৃজনশীল ব্র্যান্ড সংস্কৃতি আর দক্ষিণ ক্যালিফোর্নিয়ার শিকড়ের সঙ্গে।
মূল্যছাড়
এক্সট্যাসির এলিফ্যান্ট রোড সানরাইজ ভবন শাখাতে পাওয়া যাবে ২০ শতাংশ ছাড়। শীতের পোশাকসহ সব ধরনের ট্রেন্ডি পোশাকে এই মূল্যছাড় থাকবে ডিসেম্বর মাসজুড়ে।

বিজয়ের পোশাক
বিজয়ের পোশাক ২০১৫ নামে পোশাক প্রদর্শনীর আয়োজন করেছে অঞ্জন’স। জাতীয় ফুল শাপলা এবং জাতীয় পতাকার রঙে মোটিফ ব্যবহার করে পোশাকের ক্যানভাস রাঙানো হয়েছে। সব বয়সীদের জন্য পোশাক রয়েছে এই আয়োজনে। শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ, শার্ট, ফতুয়া পাওয়া যাচ্ছে। এই আয়োজনে পোশাক তৈরিতে সুতি কাপড় প্রাধান্য পেয়েছে। পোশাক প্রদর্শনী ১৬ ডিসেম্বর পর্যন্ত থাকলেও মাসজুড়ে বিজয়ের মাসের বিশেষ পোশাক সংগ্রহ থাকবে।
প্রশিক্ষণ
গৃহসুখন নারীদের হস্তশিল্প, বিউটিফিকেশন ফুল কোর্সে ৫০ শতাংশ ছাড় দিচ্ছে। এ ছাড়া রান্না, টেইলারিংসহ অন্যান্য কোর্সে প্রশিক্ষণ দিচ্ছে। যোগাযোগ: ০১১৯৯০৭৫৫৬৯
নতুন বছর উদ্যাপন
বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের আয়োজনে শুরু হয়ে গেছে সূর্য উৎসবে অংশগ্রহণের নিবন্ধন। ইংরেজি নববর্ষ উদ্যাপনের জন্য এবার সূর্য উৎসব হতে যাচ্ছে বঙ্গোপসাগরের একটি দ্বীপে। ২০০১ সাল থেকে সংগঠনটি ভ্রমণপিপাসুদের নিয়ে প্রতিবছর দেশের বিভিন্ন জায়গায় সূর্য উৎসবের আয়োজন করে আসছে। নতুন নতুন জায়গার সঙ্গে সঙ্গে নতুন নতুন বন্ধু যোগই সূর্য উৎসবের অন্যতম দিক। নিবন্ধন চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত। যোগাযোগ: অভিক প্রকাশনী, ৫১ আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা
ফোন: ০২৯৬৬১০৬৬, ই-মেইল: [email protected]

বিয়ের আয়োজন
ম্যাজিক মোমেন্টস
ম্যাজিক মোমেন্টস নিয়ে এসেছে নতুন ধারণার মঞ্চ আর ভেন্যু সাজের আইডিয়া। বিয়ে, বউভাত, গায়েহলুদের মঞ্চসজ্জা থেকে শুরু করে তত্ত্ব সাজ সবকিছুর আয়োজন করে থাকে ‘ম্যাজিক মোমেন্টস’। এ ছাড়া যেকোনো পারিবারিক ও করপোরেট অনুষ্ঠানে সেরা সেবা পেতে যোগাযোগ: ০১৮৩০৭২০২৩২। ওয়েডিং ডেকোর বাই নুসরাত
বিয়ের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনে বিশেষ ছাড় দিচ্ছে ‘ওয়েডিং ডেকোর বাই নুসরাত’। গায়েহলুদের গয়না, রাখি বানিয়ে দেওয়া ছাড়াও বিয়ের মঞ্চ সাজিয়ে থাকে। পেজ: https:/ww/w.facebook.com/magicmomentsbd