নোটিশ বোর্ড

কক্সবাজারে উৎসব
ইংরেজি নববর্ষে কক্সবাজারসহ বাংলাদেশের পর্যটন শিল্পকে সারা বিশ্বের সামনে তুলে ধরতে আয়োজন হচ্ছে ‘মেগা বিচ কার্নিভ্যাল’৷ ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি তিন দিনের মেলায় নতুন করে সাজবে কক্সবাজারের সমুদ্র সৈকত৷ এর আয়োজন করছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন, টুরিজম বোর্ড ও কক্সবাজার জেলা প্রশাসন৷ আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় আগামী ৩১ ডিসেম্বর কক্সবাজার সৈকতে বিচ কার্নিভ্যালের উদ্বোধন হবে সকাল ১০টায়৷ এই উৎসবে দেশের সেরা শিল্পীদের গান, স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক আয়োজন, নৃত্য পরিবেশনা, আতশবাজিসহ নানান আয়োজন থাকবে। মেলায় বিভিন্ন অনুষঙ্গের মধ্যে থাকছে বর্ণিল খাবারের প্রদর্শনী, লোক শিল্পের পসরা, সারা দেশের পর্যটন আকর্ষণগুলোকে তুলে ধরার আলাদা আয়োজন, ঘুড়ি উৎসব, প্রদর্শনী, বিচ ক্রিকেট টুর্নামেন্ট, সার্ফিং, বালুর ভাস্কর্য তৈরি, আলোকচিত্র প্রদর্শনীসহ নানান আয়োজন ৷

খাবার উৎসব
নানারকম খাবার আর গানের আয়োজন নিয়ে ঢাকায় হয়ে গেল এক উৎসব। ফেসবুক গ্রুপ ফুডব্যাংক ও অ্যাড অন কমিউনিকেশন ছিল এর আয়োজক। পৃষ্ঠপোষক ছিল ব্র্যাক চিকেন। ব্যান্ড ওয়ারফেজ, আর্টসেল, শূন্য এবং সংগীতশিল্পী তাহসান ও রাফা গান পরিবেশন করেন এ আয়োজনে।
শীতের পোশাক
সব বয়সীদের জন্য নানারকম শীতের পোশাক এনেছে লা রিভ। আছে জ্যাকেট, সোয়েটার, হুডি ইত্যাদি।
ছেলেদের পোশাক
ছেলেদের জন্য হুডি, জ্যাকেট ও টিশার্ট এনেছে আরশি। ঢাকার শাহবাগের আজিজ সুপার মার্কেটে তাদের শাখা আছে।
বড়দিনের আয়োজন
লা মেরিডিয়ান
বড়দিনে শতাধিক পদের খাবার দিয়ে বুফের আয়োজন করেছে হোটেল লা মেরিডিয়ান। রোস্ট টার্কি, হাঁস ইত্যাদি তো আছেই। নানারকম ঐতিহ্যবাহী কেক, কুকি, ব্রেড ইত্যাদিও আছে। এ ছাড়া তাদের অন্য রেস্তোরাঁগুলোতে ভিন্ন স্বাদের নানা খাবারও পাবেন। প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য বিশেষ চকলেট বক্সও এনেছে তারা।
রিজেন্সি
ক্রিসমাস ট্রি ও নানারকম আলোকসজ্জায় সেজেছে হোটেল ঢাকা রিজেন্সি। বড়দিনে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিশুদের জন্য নানা
আয়োজন থাকবে। এ ছাড়া বিশেষ খাবারের ব্যবস্থা তো আছেই।
আমারি ঢাকা
হোটেল আমারি ঢাকায় থাকছে বিশেষ সব খাবারের সঙ্গে সংগীত উপভোগের সুযোগ। এ ছাড়া সান্তা ক্লজ তো থাকছেনই।
