নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতপোশাক
ফ্যাশন হাউস জেন্টল পার্ক নিয়ে এসেছে রঙিন শীতের পোশাক৷ সোয়েটার, জ্যাকেট, শালসহ লেদার আর ফ্লিস কাপড়ের বিভিন্ন ধরনের শীতের পোশাক পাবেন তাদের দোকানে।

ডে কেয়ার
শৈশব ডে কেয়ার সেন্টারে ভর্তি চলছে৷ ছয় মাস থেকে ছয় বছর বয়সের শিশুদের এখানে বিশেষ যত্নে রাখা হয়৷ গুলশানের নিকেতন হাউজিং সোসাইটিতে গড়ে ওঠা এই কেন্দ্র শিশুদের প্রি স্কুলিং বিষয়েও বিশেষ নজর রাখে৷ যোগাযোগ: ০১৭৪২৮৭৬৭৬৯

আলোকচিত্র প্রতিযোগিতা
পর্যটন বর্ষ ২০১৬ উপলক্ষে রূপসী বাংলা শিরোনামে আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করেছে ফ্যাশন হাউস নিত্য উপহার৷ যে কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন৷ নির্বাচিত ছবি দিয়ে টি-শার্ট প্রকাশ ও প্রদর্শন করা হবে৷ ছবি পাঠানো যাবে ২০ জানুয়ারি ২০১৬ পর্যন্ত৷ ই–মেইল: [email protected]

ওয়েডিং কালারস
ওয়েডিং কালারস

দশ বছর উদ্যাপন
‘প্রীত রেজা বিয়ের ছবি তোলাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন’—আলোকচিত্রী নাসির আলী মামুনের এই কথাটাই যেন পুরো আয়োজনে পূর্ণতা এনে দিল৷ বিয়ের ছবি তোলাকেও যে আমাদের দেশে পেশা হিসেবে বেছে নেওয়া যায়, সেটা করে দেখিয়েছেন প্রীত রেজা৷ বিয়ের ছবি তোলায় প্রীত রেজার ১০ বছর পূর্তি উদ্যাপন করতে ওয়েডিং অ্যান্ড পোট্রে৴ট ফটোগ্রাফারস বাংলাদেশ আয়োজন করে একটি অনুষ্ঠান৷ ২৩ ডিসেম্বর বিকেলে ঢাকার ইএমকে সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রীত রেজাকে শুভেচ্ছা জানাতে আসেন নানা অঙ্গনের পরিচিত মুখ৷ অনুষ্ঠানে এসেছিলেন কথাসাহিত্যিক আনিসুল হক, আলোকচিত্রী শফিকুল আলম, অভিনেত্রী কুমকুম হাসান, অন্দরসজ্জাবিদ গুলসান নাসরীন চৌধুরী, গায়ক জয় শাহরিয়ার, রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন, ডিজাইনার শৈবাল সাহা, লিপি খন্দকার, সাংবাদিক অমিতাভ দেউড়িসহ অনেকে৷ আলোকচিত্রী আনোয়ার হোসেন, ক্রিকেটার মুশফিকুর রহিম, মডেল পিয়া শুভেচ্ছাসহ ভিডিও বার্তা পাঠান। প্রীত রেজা বিয়ের অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ওয়েডিং ডায়েরির প্রতিষ্ঠাতা।

নববর্ষ বরণ
চট্টগ্রামের র্যাডিসন ব্লু চিটাগং বে ভিউ হোটেলে ইংরেজি নববর্ষ বরণের প্রস্তুতি চলছে। নতুন বছর উদ্যাপন উপলক্ষে হোটেলে ‘কাউন্ট ডাউন ২০১৬’ আয়োজন করা হচ্ছে। মোহনা মিলনায়তনে ৩১ ডিসেম্বর রাতে অনুষ্ঠেয় এ আয়োজনে থাকবে ব্যান্ডের গান, ফ্যাশন শো, লাকি ড্র, রকমারি খাবার ও ডিজে। খরচ হবে জনপ্রতি তিন হাজার টাকা। দম্পতি হলে পাঁচ হাজার টাকা।
এ ছাড়া ‘স্কাই ইজ দ্য লিমিট’ নামের আরেকটি আয়োজন আছে নতুন বছর উপলক্ষে। র্যাডিসনের ২০ তলায় মেজেটো রেস্তোরাঁয় থাকবে অন্য রকম খাবারের স্বাদ। এখান থেকে এক নজরে দেখা যাবে সমুদ্র আর পাহাড়ঘেরা চট্টগ্রাম শহর। জনপ্রতি খরচ পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা। দুটি অফারের যেকোনো একটি নিলেই ১০০ ডলারে (ভ্যাট ছাড়া) দুজনের জন্য সুপিরিয়র রুমে থাকার সুবিধা। ফোন: ০১৭৭৭৭০১১৩৬। ই-মেইল: [email protected]

বিয়ের ছবি
বিয়ের ছবি তোলায় বিশেষ সুবিধা দিচ্ছে ওয়েডিং কালারস। বিয়ের চারটি অনুষ্ঠানের ছবি তোলার বুকিং দিলে কক্সবাজারের ইনানী বিচে পেবেল স্টোন ক্রাউন সি-রিসোর্টে দুই দিন এক রাত ডিলাক্স রুমে মধুচন্দ্রিমা উদ্যাপনের সুযোগ পাবেন নবদম্পতি।
www.facebook.com/weddingcolors

সানন্দা জুয়েলার্স
সানন্দা জুয়েলার্স

মূল্যছাড়
হীরার গয়নায় ৩০ শতাংশ মূল্যছাড় দিচ্ছে রাজধানীর সানন্দা জুয়েলার্স। ৩১ ডিসেম্বর পর্যন্ত এই ছাড় চলবে সানন্দার বায়তুল মোকাররম মার্কেট ও নিউমার্কেট শাখায়।

বিশ্বরঙ বাই বিপ্লব সাহা
বিশ্বরঙ বাই বিপ্লব সাহা

বর্ষপূর্তি
২০ বছর পার করে ২১ বছরে পা দিল ফ্যাশন হাউস রঙ। এ উপলক্ষে নারায়ণঞ্জ ক্লাবে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের। এ অনুষ্ঠানে জানানো হয় রঙ থেকে এবার যাত্রা শুরু করছে বিশ্বরঙ বাই বিপ্লব সাহা নামে নতুন উদ্যোগ। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী ফাহমিদা নবী, নৃত্যশিল্পী ও অভিনেত্রী মৌ, অভিনেতা সজল, রূপসজ্জাশিল্পী কাজী কামরুল ইসলামসহ অনেকে। ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা সবাইকে শুভেচ্ছা জানান।

বিশ্বরঙ বাই বিপ্লব সাহার শাখাগুলো হচ্ছে— বাড়ি: ৯৬, লেক ড্রাইভ রোড, সেক্টর: ৭, উত্তরা মডেল টাউন, ঢাকা; বেইলি ফিয়েস্তা, বেইলি রোড, ঢাকা; বাসা: ২৬, রোড: ১১, বনানী, ঢাকা; অরচার্ড পয়েন্ট, রোড: ১১, ধানমন্ডি, ঢাকা; সানরাইজ প্লাজা, ব্লক: এ, লালমাটিয়া, ঢাকা; যমুনা ফিউচার পার্ক, দোকান: ২৭, জোন: বি, বারিধারা, ঢাকা; শিবু মার্কেট, নারায়ণগঞ্জ; সান্ত্বনা মার্কেট, চাষাঢ়া, নারায়ণগঞ্জ; মাওনা চৌরাস্তা, গাজীপুর; আজগর স্কয়ার, বারুদখানা, সিলেট এবং মোক্তারপাড়া, সুনামগঞ্জ।