নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামদানি বা কাতানের আভিজাত্যে যোগ হচ্ছে বৈচিত্র্য
জামদানি বা কাতানের আভিজাত্যে যোগ হচ্ছে বৈচিত্র্য

জামদানি প্রদর্শনী
২ জানুয়ারি ঢাকার বনানীতে ফ্যাশন হাউস অঞ্জনসের উদ্যোগে শুরু হয়েছে জামদানি প্রদর্শনী। এদিন এসেছিলেন চিত্রশিল্পী হাশেম খান, মানবাধিকার কর্মী হামিদা হোসেন, ডিজাইনার চন্দ্রশেখর সাহা প্রমুখ। জামদানি শাড়ির পাশাপাশি এই কাপড় ও মোটিফ ব্যবহারে তৈরি ব্যাগ, গয়নার বাক্স ইত্যাদিও পাওয়া যাচ্ছে। ১৬ জানুয়ারি পর্যন্ত প্রদর্শনী চলবে অঞ্জনসের ঢাকার বনানী, যমুনা ফিউচার পার্ক, বেইলি রোড ও চট্টগ্রাম শহরে জিইসি মোড়ের বিক্রয়কেন্দ্রে।
কক্সবাজারে বেড়ানো
কক্সবাজার শহরের কাছে বাঁকখালি নদীর পথ পেরিয়ে গড়ে উঠেছে পাম রিভিয়েরা রিসোর্ট। গাছপালা ঘেরা এই রিসোর্টে থাকলে পাবেন নৌকা কিংবা স্পিডবোটে ঘুরে বেড়ানোর সুযোগ। বার জনের একসঙ্গে থাকার ব্যবস্থা আছে এতে। ওয়েবসাইট: www.palmrivierabd.com
সৌন্দর্যচর্চা
ছেলেদের সৌন্দর্যচর্চায় নানা প্যাকেজ দিচ্ছে মেনজ কেয়ার। চুল কাটা, রিবন্ডিং, চুল রং করা, ত্বক ও চুলের বিশেষ যত্নের ব্যবস্থা আছে এখানে। ঢাকার লালমাটিয়া ব্লক সি এবং ধানমন্ডির কেয়ারি প্লাজায় তাদের শাখা আছে।
ফোন: ০১৭২৭৩৩১১২১
শরীরচর্চা

অতিথি ও সদস্যদের জন্য শরীরচর্চার নানা ব্যবস্থা রেখেছে হোটেল লা মেরিডিয়ান। নানা আধুনিক ব্যবস্থা রয়েছে তাদের জিমে। প্রশিক্ষকের সহায়তায় শরীরচর্চার পাশাপাশি সুইমিং পুল, জাকুজি, স্টিম বাথ ইত্যাদি ব্যবহারের সুযোগও আছে। ফোন: ০১৯৯০৯৯০৯৯০০।

ইনস্টাগ্রামের কর্মশালা
সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের মডেলরা বেশ নিয়মিত এখন। জনপ্রিয়তা বাড়ানোর মাধ্যম হিসেবে ফেসবুকে তাদের নিত্য আনাগোনা। এরপরও কেন আন্তর্জাতিক অঙ্গনে আমাদের মডেলদের আনাগোনা নেই? এমন ভাবনা থেকেই গত ২৯ ডিসেম্বর রাজধানীর ইএমকে সেন্টারে আইস টুডে ম্যাগাজিনের আয়োজনে হয়ে গেল মডেলদের ইনস্টাগ্রাম কর্মশালা। সহযোগী ছিল রেড রকেট বিজ্ঞাপনী সংস্থা।
কিন্তু কেন ইনস্টাগ্রাম? রেড রকেটের হেড অব ডিজিটাল আরিফুল বাশার বলেন, ‘ফেসবুকের দুনিয়া অনেক বড় এবং প্রসারিত হলেও, একটি ছবি হাজার কথা বলতে পারে। আর সেই জায়গা দিতে পারে ইনস্টাগ্রাম। এখানে লম্বা স্ট্যাটাস এবং অনেক গল্পের অবকাশ হয়তো নেই, কিন্তু আছে ছোট ছোট ছবিতে নিজের গল্প বলার সুযোগ। কিম কারদাশিয়ান, ড্যান বিলজেরিয়ান কিংবা তার বেড়াল স্ম্যাশবলের মতো তারকা তৈরি হয়েছে ইনস্টাগ্রামে। আর শুধু ছবি পোস্ট করেই তারা বহুজাতিক কোম্পানিগুলো থেকে পাচ্ছেন প্রচুর অর্থ। আগামী পাঁচ বছর পরে যেখানে ভার্চ্যুয়াল জগতে রাজত্ব করবে ইনস্টাগ্রাম, আমাদের মডেলরা কেন পিছিয়ে থাকবেন এখন?’
তাই মডেলরা দুই ঘণ্টার একটি উপস্থাপনে শিখলেন ইনস্টাগ্রামের নানা দিক, সুবিধা–অসুবিধা। দেখলেন ফলোয়ার বাড়ানোর উপায়, পেলেন কেমন ছবি পোস্ট করবেন, তার নানান কৌশল।

প্রশিক্ষণ
রেডিয়েন্ট
নানা প্রশিক্ষণ কোর্সে ভর্তিতে ছাড় দিচ্ছে রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইন। অন্দরসাজ, ফ্যাশন ডিজাইন, বনসাই তৈরি, ইকেবানা, গ্রাফিকস ডিজাইন ইত্যাদি বিষয় শেখানো হয়। ফোন: ০১৬৭১৭৫৯৪৭৯।
ইনোভেটিভ ডিজাইন
অন্দরসাজ, ফ্যাশন ডিজাইন, গ্লাস ডেকোর ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে ইনস্টিটিউট অব ইনোভেটিভ ডিজাইন। ভর্তিতে ছাড় চলছে।
ফোন: ০১৭৩৩৯৬৯৬৪৪।