নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক ব্যবসায় আলোকচিত্রীরা

ডক্টর মুহম্মদ ইউনুসের সঙ্গে ফটোপ্রেনিউরসের উদ্যোক্তারা
ডক্টর মুহম্মদ ইউনুসের সঙ্গে ফটোপ্রেনিউরসের উদ্যোক্তারা

তরুণ আলোকচিত্রীদের কর্মসংস্থান ও প্রশিক্ষণের জন্য চালু হলো এক সামাজিক ব্যবসার উদ্যোগ ফটোপ্রেনিউরস। নাগরিক সাংবাদিক তৈরির উদ্যোগও নেওয়া হবে এর আওতায়। সম্প্রতি এর উদ্বোধন করেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনুস। কম খরচে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি আলোকচিত্রীদের জন্য বৃতির ব্যবস্থাও করা হবে। ফটোপ্রেনিউরসের উদ্যোক্তারা হলেন সজীব এ খাইরুল ইসলাম ও প্রীত রেজা।

শীতপোশাক

মেনজ ক্লাব
মেনজ ক্লাব

ওয়েস্টকোট, ব্লেজার, সোয়েটার ইত্যাদি নানারকম শীতপোশাক এনেছে মেনজ ক্লাব। ভেলভেট ও ভিনাইল কাপড়ের পোশাকের পাশাপাশি কুইল্টেড জ্যাকেটও আছে।
সৌন্দর্যচর্চা
কনের একজন সঙ্গীর জন্য বিনা মূল্যে সাজের সুযোগ দিচ্ছে আকাঙ্ক্ষাস বিউটি পারলার। পাঁচ থেকে বার হাজার টাকার মধ্যে পাবেন কনে সাজের সুযোগ। ঢাকার পূর্ব ও পশ্চিম রামপুরায় তাদের শাখা আছে।
পিঠা
২০ জানুয়ারি পর্যন্ত ঢাকার হোটেল সারিনায় চলবে পিঠা উৎসব। ভাপা, পুলি, চিতই ইত্যাদি নানা স্বাদের পিঠা পাবেন।
রান্নাবিদদের মিলনমেলা

মিলনমেলায় রান্নাবিদরা
মিলনমেলায় রান্নাবিদরা

৯ জানুয়ারি ঢাকার একটি মিলনায়তনে হয়ে গেল রান্নাবিদদের এক মিলনমেলা। ফেসবুক গ্রুপ আপনার রান্নাঘর, ফুড আর্টিস্ট বিডি ও উইমেন পাওয়ার ছিল এর আয়োজনে। পেশাদার ও শৌখিন রান্নাবিদরা অংশ নেন এতে। দিনব্যাপী পিঠা উৎসবও হয়ে যায়। এর উদ্বোধন করেন অভিনয়শিল্পী সারা যাকের।

পিঠা উৎসব
লবি রহমান কুকিং ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হচ্ছে পিঠা উৎসব। ৫ ফেব্রুয়ারি হবে এটি। এতে অংশ নিতে পারেন যে কেউ। ফোন: ০১৭১২২৮৪৬১৬।

শুরু হলো রং বাংলাদেশ

রঙ বাংলাদেশের বিক্রয়কেন্দ্র
রঙ বাংলাদেশের বিক্রয়কেন্দ্র

৫ জানুয়ারি ঢাকার বেইলি রোডে চালু হলো ফ্যাশন হাউস রঙ বাংলাদেশের প্রথম শাখা। ফ্যাশন হাউস রঙের অন্যতম উদ্যোক্তা সৌমিক দাসের মালিকানাধীন এটি। এর উদ্বোধনী দিনে এসেছিলেন ডিজাইনার চন্দ্রশেখর সাহা। ৭ জানুয়ারি ঢাকায় এক সংবাদ সম্মেলনে তারা জানায় নতুন সব আয়োজনের কথা। এদিন সৌমিক দাস বলেন, রঙ বাংলাদেশের পাশাপাশি শ্রদ্ধাঞ্জলি, ওয়েস্ট রঙ ও আমার বাংলাদেশ নামে আরও তিনটি ব্র্যান্ড নিয়ে কাজ করবেন তাঁরা।