নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোটেল দ্য ওয়েস্টিন
হোটেল দ্য ওয়েস্টিন

বারবিকিউর আয়োজন
ছাদের ওপর সুইমিংপুলের পাশে বারবিকিউর আয়োজন করেছে হোটেল দ্য ওয়েস্টিন ঢাকা। তাদের স্প্ল্যাশ রেস্তোরাঁয় প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এ আয়োজন চলবে।

প্রশিক্ষণ
অন্দরসাজ
আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকায় শুরু হচ্ছে তিন মাসব্যাপী অন্দরসাজের প্রশিক্ষণ। ভর্তি চলছে।
ফোন: ০১৮১৯২৮৬০০১
সংবাদ উপস্থাপনা
দুই মাস মেয়াদী সংবাদ উপস্থাপনা প্রশিক্ষণ শুরু করছে রেটরিক জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন। পেশাদার সংবাদকর্মীরা এতে প্রশিক্ষণ দেবেন।

ফোন: ০১৭৮৮৮৮৮৪৯২

কর্মশালা
যুক্তরাষ্ট্র প্রবাসী মেকআপ শিল্পী রুহি তাবাসসুম খালিকের তত্ত্বাবধানে শুরু হবে মেকআপ কর্মশালা। বেসিক মেকআপ, বিউটি ব্লগিং ইত্যাদি সম্পর্কে শেখানো হবে। ২০ জানুয়ারি এটি শুরু হবে ঢাকার ধানমন্ডিতে। নিবন্ধন চলছে। ফোন: ০১৭১৬৩৮০৯৪২

সুপার কফি
সুপার কফি

নতুন পণ্য
বাংলাদেশের বাজারে এখন পাওয়া যাবে সিঙ্গাপুরের কফি ব্র্যান্ড সুপার কফি। নানা রকম কফি, গ্রিন টি ইত্যাদি রয়েছে তাদের। দেশের সুপার শপগুলোতে পাবেন তাদের পণ্য।

অনলাইনে কেনাকাটা
প্রক্টর অ্যান্ড গ্যাম্বল ব্র্যান্ডের নানা পণ্য এখন অনলাইনে কেনা যাবে। দারাজ ডট কমের মাধ্যমে কিনতে পারবেন এসব। সম্প্রতি ঢাকায় এ নিয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। জিলেট, প্যানটিন, ওলে, হেড অ্যান্ড সোলডারস, প্যাম্পারস ইত্যাদি ব্র্যান্ডের নানা পণ্য পাবেন। এসব পণ্যের নানা প্যাকেজও পাওয়া যাবে।
মিলনমেলা
অনলাইন গ্রুপ হিজাবিস্তা ফ্যাশনিস্তার আয়োজনে হয়ে গেল এক মিলনমেলা। এই ফেসবুক গ্রুপে নানা বয়সী ও পেশার নারীর জীবনযাত্রা, ফ্যাশন, কেনাকাটা ইত্যাদি নিয়ে আলোচনা করেন। ৯ জানুয়ারি হোটেল ঢাকা রিজেন্সিতে তাঁরা নিজেরা মিলিত হন। অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ছিল তহুর, আর্টল্যান্ড, ওপাল ফ্যাশন ওয়্যার, র্যাপুনজেল কালেকশন, প্যাস্টেলস, জে কে ফরেন ব্র্যান্ডস ইত্যাদি।

লা রিভ
লা রিভ

কেনাকাটায় ছাড়
লা রিভ দিচ্ছে কেনাকাটায় ছাড়। তাদের সব শাখাতেই ছাড় চলছে। অনলাইনেও কিনতে পারবেন তাদের পোশাক। ওয়েবসাইট:
www.lerevecraze.com

অন্দরসাজ
স্থাপত্য ভিত্তিক প্রতিষ্ঠান জিওম্যাট্রিতে সব ধরনের অন্দরসজ্জা, বাড়ি বা প্রতিষ্ঠানের এক্সটেরিয়র (বর্হিসজ্জা), গ্রাফিকস ডিজাইন, লোগো ডিজাইন, আসবাব ডিজাইনের কাজ করাতে পারবেন। স্থপতি ও ইন্টেরিয়র ডিজাইনারদের পরামর্শও নিতে পারবেন এখানে।
যোগাযোগ: ০১৭১৭৮৬৫৭৭৩

মিরাকি
মিরাকি

নতুন রেস্তোরাঁ
চালু হলো নতুন রেস্তোরাঁ মিরাকি। এখানে পাওয়া যাবে ইউরোপ ও এশিয়ার বিখ্যাত সব খাবারদাবার। সম্প্রতি এর উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মিরাকির চেয়ারপারসন ইয়াসমিন সুলতানা ও ব্যবস্থাপনা পরিচালক সুমনা আলম। ঢাকার ১৮৮ গুলশান অ্যাভিনিউ, গুলশান-২ তাদের ঠিকানা।